2 Samuel 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ বললেন, হানূনের পিতা নাহশ আমার প্রতি যেমন সদয় ব্যবহার করেছিলেন, আমিও হানূনের প্রতি তেমনি সদয় ব্যবহার করবো। পরে দাউদ তাঁকে পিতৃশোকে সান্ত্বনা দেবার জন্য তাঁর কয়েকজন গোলামকে প্রেরণ করলেন। তখন দাউদের গোলামেরা অম্মোনীয়দের দেশে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ ভেবেছিলেন, “আমি নাহশের ছেলে হানূনের প্রতি সহানুভূতি দেখাব, ঠিক যেভাবে তাঁর বাবা আমার প্রতি দয়া দেখিয়েছিলেন।” অতএব দাউদ হানূনের বাবার প্রতি তাঁর সহানুভূতি প্রকাশ করার জন্য একদল লোককে তাঁর প্রতিনিধি করে পাঠালেন। দাউদের লোকজন যখন অম্মোনীয়দের দেশে এসেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ কহিলেন, হানূনের পিতা নাহশ আমার প্রতি যেমন সদয় ব্যবহার করিয়াছিলেন, আমিও হানূনের প্রতি তেমনি সদয় ব্যবহার করিব। পরে দায়ূদ তাঁহাকে পিতৃশোকে সান্ত্বনা দিবার জন্য আপনার কয়েক জন দাসকে প্রেরণ করিলেন। তখন দায়ূদের দাসগণ অম্মোন-সন্তানদের দেশে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ কহিলেন, হানূনের পিতা নাহশ আমার প্রতি যেমন সদয় ব্যবহার করিয়াছিলেন, আমিও হানূনের প্রতি তেমনি সদয় ব্যবহার করিব। পরে দায়ূদ তাঁহাকে পিতৃশোকে সান্ত্বনা দিবার জন্য আপনার কয়েক জন দাসকে প্রেরণ করিলেন। তখন দায়ূদের দাসগণ অম্মোন-সন্তানদের দেশে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ বললেন, “হানূনের বাবা নাহশ আমার প্রতি যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি আমিও হানূনের প্রতি বিশ্বস্ত থাকব।” সেইজন্য তাঁর বাবার মৃত্যুতে তাঁকে সান্ত্বনা দেবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। তাতে দায়ূদের লোকেরা অম্মোনীয়দের দেশে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ বললেন, “হানূনের পিতা নাহশ আমার প্রতি যেমন বিশ্বস্ত ছিলেন তেমনি আমিও হানূনের প্রতি বিশ্বস্ত থাকব।” সেইজন্য তাঁর পিতার মৃত্যুতে তাঁকে সান্ত্বনা দেবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। তাতে দাউদের লোকেরা অম্মোনীয়দের দেশে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ বললেন, হানুনের পিতা নাহশ যেমন আমায় দয়া করেছিলেন তেমনি আমিও হানুনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করব। সেইজন্য দাউদ তাঁর পিতৃশোকে সমবেদনা জানিয়ে দূত পাঠালেন। দূতেরা আম্মোনে এসে পৌঁছালে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “নাহশ আমার প্রতি সদয় ছিলেন| আমিও তার পুত্র হানূনের প্রতি সদয় হব|” অতএব দায়ুদ হানূনের পিতার মৃত্যু সম্পর্কে সান্ত্বনা জানিয়ে তাঁর আধিকারিকদের পাঠালেন| তাই দায়ুদের আধিকারিকরা অম্মোনীয়দের রাজ্যে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ বললেন, “হানূনের বাবা নাহশ আমার প্রতি যেমন ভালো ব্যবহার করেছিলেন, আমিও হানূনের প্রতি তেমনি ভালো ব্যবহার করব৷” পরে দায়ূদ তাঁকে বাবার শোকে সান্ত্বনা দেবার জন্য নিজের কয়েক জন দাসকে পাঠালেন৷ তখন দায়ূদের দাসেরা অম্মোনীয়দের দেশে উপস্থিত হল৷