2 Samuel 10:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হানূন দাউদের গোলামদের ধরে তাদের দাড়ির অর্ধেক ক্ষৌরি করিয়ে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্যন্ত কেটে তাদের বিদায় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই হানূন দাউদের পাঠানো লোকজনকে ধরে, তাদের দাড়ির অর্ধেকটা করে কেটে দিয়ে, তাদের কাপড়চোপড়ও নিতম্বদেশ পর্যন্ত ছিঁড়ে দিয়ে তাদের ফেরত পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদের দাড়ির অর্দ্ধেক ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্দ্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্য্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হানূন দায়ূদের দাসগণকে ধরিয়া তাহাদের দাড়ির অর্ধেক ক্ষৌরি করাইয়া দিলেন, ও বস্ত্রের অর্ধেক অর্থাৎ নিতম্বদেশ পর্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ির একপাশ কামিয়ে দিলেন এবং তাদের লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হানূন তখন দাউদের লোকদের ধরে তাদের দাড়ির একপাশ কামিয়ে দিলেন এবং তাদের লম্বা কোর্তা অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে বিদায় করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হানূন দায়ুদের লোকদের ধরে তাদের অর্ধেক দাড়ি কামিয়ে দিল এবং তাদের জামাকাপড় পাছা পর্যন্ত কেটে দিল| তারপর তাদের পাঠিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হানূন দায়ূদের দাসদেরকে ধরে তাদের দাড়ির অর্ধেক চেঁচে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ কোমর পর্যন্ত কেটে তাদেরকে বিদায় করলেন৷