2 Samuel 10:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা দাউদকে এই কথা বলে পাঠালে, তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে লোক পাঠালেন; কেননা তারা ভীষণ লজ্জা পেয়েছিল। বাদশাহ্ বলে পাঠালেন, যতদিন তোমাদের দাড়ি না বাড়ে, ততদিন তোমরা জেরিকোতে থাক, তারপর ফিরে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদকে যখন একথা বলা হল, তিনি তখন সেই লোকদের সাথে দেখা করার জন্য কয়েকজন দূত পাঠালেন, কারণ তারা অত্যন্ত লজ্জিত হয়েছিল। রাজামশাই বললেন, “যতদিন না তোমাদের চুল-দাড়ি না বড়ো হচ্ছে, ততদিন তোমরা যিরীহোতেই থাকো, পরে তোমরা এখানে ফিরে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা দায়ূদকে এই কথা বলিয়া পাঠাইলে, তিনি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে লোক পাঠাইলেন; কেননা তাহারা অতিশয় লজ্জিত হইয়াছিল। রাজা বলিয়া পাঠাইলেন, যাবৎ তোমাদের দাড়ি না বাড়ে, তাবৎ তোমরা যিরীহোতে থাক, তৎপরে ফিরিয়া আসিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা দায়ূদকে এই কথা বলিয়া পাঠাইলে, তিনি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে লোক পাঠাইলেন; কেননা তাহারা অতিশয় লজ্জিত হইয়াছিল। রাজা বলিয়া পাঠাইলেন, যাবৎ তোমাদের দাড়ি না বাড়ে, তাবৎ তোমরা যিরীহোতে থাক, তৎপরে ফিরিয়া আসিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদকে এই কথা জানানো হলে পর তাঁর পাঠানো সেই লোকদের সংগে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জায় পড়েছিল। রাজা তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা যিরীহোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদকে এই কথা জানানো হলে পর তাঁর পাঠানো সেই লোকদের সংগে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জায় পড়েছিল। বাদশাহ্ তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা জেরিকো শহরেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লজ্জায় তারা বাড়ীতে ফিরতে পারছিল না। এই ঘটনার কথা তারা দাউদের কাছে বলে পাঠালে রাজা লোক দিয়ে তাদের জানালেন যে, তাদের দাড়ি না বাড়া পর্যন্ত যেন তারা যিরিহোতেই থাকে। তারপর ফিরে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা যারা দায়ুদকে এই খবর দিল, তিনি সেই আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য বার্তাবাহক পাঠালেন| তিনি এটা করেছিলেন কারণ সেই লোকগুলি খুবই লজ্জিত হয়েছিল| রাজা দায়ুদ বললেন, “যতদিন না তোমাদের দাড়ি গজায়, ততদিন যিরীহোতে অপেক্ষা কর, তারপর জেরুশালেমে ফিরে এসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা দায়ূদকে এই কথা বলে পাঠাল, তিনি তাদের সঙ্গে দেখা করতে লোক পাঠালেন; কারণ তারা খুব লজ্জিত হয়েছিল৷ রাজা বলে পাঠালেন, “যতদিন তোমাদের দাড়ি না বাড়ে, ততদিন তোমরা যিরীহো শহরেতে তে থাক, তারপরে ফিরে এসো৷”