2 Samuel 10:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্মোনীয়রা যখন দেখতে পেল যে, তারা দাউদের কাছে ঘৃণার পাত্র হয়েছে, তখন অম্মোনীয়রা লোক পাঠিয়ে বৈৎ-রহোবস্থ ও সোবাস্থিত অরামীয় বিশ হাজার পদাতিক, এক হাজার লোকসুদ্ধ মাখার বাদশাহ্ এবং টোবের বারো হাজার লোককে বেতন দিয়ে আনাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়রা যখন বুঝেছিল যে তারা দাউদের দৃষ্টিতে আপত্তিকর হয়ে গিয়েছে, তখন তারা বৈৎ-রহোব ও সোবা থেকে 20,000 অরামীয় পদাতিক সৈন্য, তথা মাখার রাজার কাছ থেকে এক হাজার জন, ও টোব থেকে 12 হাজার জন লোক ভাড়া করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্মোন-সন্তানেরা যখন দেখিতে পাইল যে, তাহারা দায়ূদের কাছে ঘৃণিত হইয়াছে, তখন অম্মোন-সন্তানেরা লোক পাঠাইয়া বৈৎ-রহোবস্থ ও সোবাস্থিত অরামীয় বিশ সহস্র পদাতিককে, এক সহস্র লোকশুদ্ধ মাখার রাজাকে, এবং টোবের বারো সহস্র লোককে বেতন দিয়া আনাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্মোন-সন্তানেরা যখন দেখিতে পাইল যে, তাহারা দায়ূদের কাছে ঘৃণিত হইয়াছে, তখন অম্মোন-সন্তানেরা লোক পাঠাইয়া বৈৎ-রহোবস্থ ও সোবাস্থিত অরামীয় বিশ সহস্র পদাতিককে, এক সহস্র লোকসুদ্ধ মাখার রাজাকে, এবং টোবের বারো সহস্র লোককে বেতন দিয়া আনাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্মোনীয়েরা বুঝতে পারল যে, তারা দায়ূদের ঘৃণার পাত্র হয়েছে। তাই তারা বৈৎ-রহোব ও সোবা থেকে বিশ হাজার অরামীয় পদাতিক সৈন্য, এক হাজার সৈন্যসহ মাখার রাজাকে এবং টোব থেকে বারো হাজার লোককে ভাড়া করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্মোনীয়রা বুঝতে পারল যে, তারা দাউদের ঘৃণার পাত্র হয়েছে। তাই তারা বৈৎ-রহোব ও সোবা থেকে বিশ হাজার সিরীয় পদাতিক সৈন্য, এক হাজার সৈন্যসহ মাখার বাদশাহ্কে এবং টোব থেকে বারো হাজার লোককে ভাড়া করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনীরা বুঝল যে তারা দাউদকে তাদের শত্রু করে ফেলছে। তখন তারা বেথ রহোব ও সোবা থেকে সিরিয়ার কুড়ি হাজার পদাতিক সৈন্য এবং একহাজার সৈন্যসহ মাখার রাজাকে এবং টোব থেকে বারো হাজার সৈন্যকে ভাড়া করে আনল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনীয়রা দেখল তারা দায়ুদের শত্রুতে পরিণত হয়েছে| তখন অম্মোনীয়রা বৈৎ-রহোব এবং সোবা থেকে অরামীয়দের ভাড়া করে নিয়ে এল| তাদের মধ্যে মোট 20,000 পদাতিক সৈন্য ছিল| এছাড়া অম্মোনীয়রা 1000 লোক সহ মাখার রাজা এবং টৌব থেকে 12,000 লোককে ভাড়া করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অম্মোনীয়রা যখন দেখল যে, তারা দায়ূদের কাছে ঘৃণার পাত্র হয়েছে, তখন অম্মোনীয়রা লোক পাঠিয়ে বৈৎ-রহোবে ও সোবায় অরামীয়দের কুড়ি হাজার পদাতিককে, এক হাজার লোক সমেত মাখার রাজাকে এবং টোবের বারো হাজার লোককে ভাড়া করে নিয়ে এল৷