2 Samuel 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সংবাদ পেয়ে দাউদ যোয়াব ও বিক্রমশালী সমস্ত সৈন্যকে সেখানে প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনতে পেয়ে, দাউদ লড়াকু লোকবিশিষ্ট সমস্ত সৈন্যদল সমেত যোয়াবকে সেখানে পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সংবাদ পাইয়া দায়ূদ যোয়াবকে ও বিক্রমশালী সমস্ত সৈন্যকে তথায় প্রেরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সংবাদ পাইয়া দায়ূদ যোয়াবকে ও বিক্রমশালী সমস্ত সৈন্যকে তথায় প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব শুনে দায়ূদ যোয়াবকে এবং তাঁর সমস্ত সৈন্যদলকে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব শুনে দাউদ যোয়াবকে এবং তাঁর সমস্ত সৈন্যদলকে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সংবাদ পেয়ে দাউদ তাঁর পরাক্রান্ত সৈন্যবাহিনীসহ সেনাপতি যোয়াবকে পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ এই সবই শুনলেন| তাই তিনি যোয়াব এবং শক্তিশালী লোকজন সহ গোটা সৈন্যবাহিনীকে পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই খবর পেয়ে দায়ূদ যোয়াবকে ও শক্তিশালী সমস্ত সৈন্যকে সেখানে পাঠালেন৷