2 Samuel 10:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্মোনীয়রা বাইরে এসে নগর-দ্বারের প্রবেশস্থানে যুদ্ধের জন্য সৈন্য রচনা করলো এবং সোবার ও রহোবের অরামীয়েরা, আর টোবের ও মাখার লোকেরা মাঠে খোলা মাঠে রইল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়রা বেরিয়ে এসে তাদের নগরের প্রবেশদ্বারে সৈন্যদল সাজিয়ে রেখেছিল, আবার সোবা ও রহোবের অরামীয়রা এবং টোব ও মাখার লোকজনও খোলা মাঠে আলাদা করে গিয়ে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্মোন-সন্তানেরা বাহিরে আসিয়া নগর-দ্বারের প্রবেশস্থানে যুদ্ধার্থ সৈন্য রচনা করিল, এবং সোবার ও রহোবের অরামীয়েরা, আর টোবের ও মাখার লোকেরা মাঠে স্বতন্ত্র থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্মোন-সন্তানেরা বাহিরে আসিয়া নগর-দ্বারের প্রবেশস্থানে যুদ্ধার্থ সৈন্য রচনা করিল, এবং সোবার ও রহোবের অরামীয়েরা, আর টোবের ও মাখার লোকেরা মাঠে স্বতন্ত্র থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে সোবা আর রহোবের অরামীয়েরা এবং টোব আর মাখার সৈন্যেরা খোলা মাঠে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অম্মোনীয়রা বের হয়ে তাদের শহরের দরজায় ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে সোবা আর রহোবের সিরীয়রা এবং টোব আর মাখার সৈন্যেরা খোলা মাঠে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোনী সৈন্যরা রাজধানী রব্বা নগরের তোরণদ্বারে ব্যূহ রচনা করল এবং সোবার সিরিয় সেনা আর রহোব, টোব ও মাখার সৈন্যদল খোলা মাঠে শৃঙ্খলাবদ্ধভাবে প্রস্তুত হয়ে থাকল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনীয়রা বেরিয়ে এল এবং যুদ্ধের জন্য প্রস্তুত হল| তারা শহরের প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল| সোব ও রহোবের অরামীয় সৈন্যরা এবং টোব ও মাখার সৈন্যরা শহরের বাইরের মাঠে সমবেত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অম্মোন সন্তানেরা বাইরে এসে নগরের ফটকের প্রবেশস্থানে যুদ্ধের জন্য সৈন্য সাজাল এবং সোবার ও রহোবের অরামীয়রা, আর টোবের ও মাখার লোকেরা মাঠে তৈরী থাকল৷