2 Samuel 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এই কথা দাউদকে বলা হল যে, ঊরিয় ঘরে যায় নি। দাউদ ঊরিয়কে বললেন, তুমি কি পথভ্রমণ করে আসো নি? তবে কেন নিজের বাড়িতে গেলে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদকে বলা হল, “ঊরিয় ঘরে যাননি।” তাই তিনি ঊরিয়কে জিজ্ঞাসা করলেন, “এইমাত্র কি তুমি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসোনি? তবে কেন তুমি ঘরে গেলে না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এই কথা দায়ূদকে বলা হইল যে, ঊরিয় ঘরে যায় নাই। দায়ূদ ঊরিয়কে কহিলেন, তুমি কি পথভ্রমণ করিয়া আইস নাই? তবে কেন বাটীতে গেলে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এই কথা দায়ূদকে বলা হইল যে, ঊরিয় গৃহে যায় নাই। দায়ূদ ঊরিয়কে কহিলেন, তুমি কি পথভ্রমণ করিয়া আইস নাই? তবে কেন বাটীতে গেলে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদকে সেই কথা জানানো হলে পর দায়ূদ ঊরিয়কে বললেন, “তুমি তো যুদ্ধ থেকে ফিরে এসেছ, তবে কেন তোমার বাড়ীতে গেলে না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদকে সেই কথা জানানো হলে পর দাউদ উরিয়াকে বললেন, “তুমি তো যুদ্ধ থেকে ফিরে এসেছ, তবে কেন তোমার বাড়ীতে গেলে না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ যখন শুনলেন, উরিয় বাড়ি যায় নি তখন তিনি তাকে ডেকে বললেন, কতদিন পর তুমি এলে, তবু বাড়িতে গেলে না কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দাস দায়ুদকে খবর দিল, “ঊরিয় বাড়ী যায় নি|” দায়ুদ ঊরিয়কে বললেন, “তুমি দীর্ঘ সফর থেকে ফিরে এসেছ| কেন তুমি বাড়ীতে গেলে না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এই কথা দায়ূদকে বলা হল যে, “ঊরিয় ঘরে যায় নি৷” দায়ূদ ঊরিয়কে বললেন, “তুমি কি পথ ঘুরে আসো নি? তবে কেন বাড়িতে গেলে না?”