2 Samuel 11:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ তাকে দাওয়াত করলে সে তাঁর সাক্ষাতে ভোজন পান করলো; আর তিনি তাকে মাতাল করলেন; কিন্তু সে সন্ধ্যাবেলা তার প্রভুর গোলামদের সঙ্গে তার বিছানায় শয়ন করার জন্য বাইরে গেল, বাড়িতে গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাঁকে নিমন্ত্রণ করায় তিনি তাঁর সঙ্গে ভোজনপান করলেন ও দাউদ তাঁকে মাতাল করে ছেড়েছিলেন। কিন্তু সন্ধ্যাবেলায় ঊরিয় তাঁর মনিবের দাসদের মাঝে গিয়ে মেঝেতে পাতা মাদুরে শুয়ে পড়েছিলেন; তিনি ঘরে যাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ তাহাকে নিমন্ত্রণ করিলে সে তাঁহার সাক্ষাতে ভোজন পান করিল; আর তিনি তাহাকে মত্ত করিলেন; কিন্তু সে সন্ধ্যাকালে আপন প্রভুর দাসগণের সঙ্গে আপন শয্যায় শয়ন করিবার জন্য বাহিরে গেল, ঘরে গেল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ তাহাকে নিমন্ত্রণ করিলে সে তাঁহার সাক্ষাতে ভোজন পান করিল; আর তিনি তাহাকে মত্ত করিলেন; কিন্তু সে সন্ধ্যাকালে আপন প্রভুর দাসগণের সঙ্গে আপন শয্যায় শয়ন করিবার জন্য বাহিরে গেল, গৃহে গেল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাকে নিমন্ত্রণ করলে পর সে দায়ূদের সংগে খাওয়া-দাওয়া করল আর দায়ূদ তাকে মদ খাইয়ে মাতাল করে তুললেন। কিন্তু রাত হলে ঊরিয় রাজার কর্মচারীদের মধ্যে নিজের বিছানায় শুয়ে রইল, বাড়ী গেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাকে দাওয়াত করলে পর সে দাউদের সংগে খাওয়া-দাওয়া করল আর দাউদ তাকে মদানো রস খাইয়ে মাতাল করে তুললেন। কিন্তু রাত হলে উরিয়া বাদশাহ্‌র কর্মচারীদের মধ্যে নিজের বিছানায় শুয়ে রইল, বাড়ী গেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাকে রাত্রে ভোজে নিমন্ত্রণ করলেন এবং দারুণ মদ খাইয়ে নেশায়চুর করে দিলেন। সে রাত্রেও সে বাড়িতে না গিয়ে দেউড়িতে রাজার রক্ষীদের সঙ্গে ঘুমাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ঊরিয়কে তাঁর সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠালেন| ঊরিয় দায়ুদের সঙ্গে পানাহার করল| দায়ুদ ঊরিয়কে দ্রাক্ষারস পান করালেন| তবুও ঊরিয় বাড়ী গেল না| সেই সন্ধ্যায়, ঊরিয় রাজার ফটকের বাইরে রাজার অন্য ভৃত্যদের সঙ্গে ঘুমিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ তাকে নিমন্ত্রণ করলে সে তাঁর সামনে খাওয়া দাওয়া করল; আর তিনি তাকে মাতাল করলেন; কিন্তু সে সন্ধ্যাবেলা নিজের প্রভুর দাসদের সঙ্গে নিজের বিছানায় ঘুমানোর জন্য বাইরে গেল, ঘরে গেল না৷