2 Samuel 11:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নগরস্থ লোকেরা বের হয়ে যোয়াবের সঙ্গে যুদ্ধ করলে কয়েক জন লোক, দাউদের গোলামদের মধ্যে কয়েক জন মারা পড়লো, বিশেষত হিট্টিয় ঊরিয়ও মারা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগরের লোকজন বেরিয়ে এসে যখন যোয়াবের বিরুদ্ধে যুদ্ধ করল, তখন দাউদের সৈন্যদলের মধ্যেও কেউ কেউ মরেছিল; এছাড়া, হিত্তীয় ঊরিয়ও মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নগরস্থ লোকেরা বাহির হইয়া যোয়াবের সহিত যুদ্ধ করিলে কয়েক জন লোক, দায়ূদের দাসদের মধ্যে কয়কে জন, পতিত হইল, বিশেষতঃ হিত্তীয় ঊরিয়ও মারা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নগরস্থ লোকেরা বাহির হইয়া যোয়াবের সহিত যুদ্ধ করিলে কয়েক জন লোক, দায়ূদের দাসদের মধ্যে কয়েক জন, পতিত হইল, বিশেষতঃ হিত্তীয় ঊরিয়ও মারা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শহরের লোকেরা বের হয়ে এসে যখন যোয়াবের সংগে যুদ্ধ করতে লাগল তখন দায়ূদের সৈন্যদলের কিছু লোক মারা পড়ল আর সেই সংগে হিত্তীয় ঊরিয়ও মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শহরের লোকেরা বের হয়ে এসে যখন যোয়াবের সংগে যুদ্ধ করতে লাগল তখন দাউদের সৈন্যদলের কিছু লোক মারা পড়ল আর সেই সংগে হিট্টীয় উরিয়াও মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুসৈন্য নগর থেকে বেরিয়ে এসে যোয়াবের সৈন্যদলকে আক্রমণ করল। ঘোরতর যুদ্ধে দাউদের কয়েকজন সেনাধ্যক্ষের সাথে হিত্তিয় উরিয়ও নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রব্বা শহরের লোকরা যোয়াবের বিরুদ্ধে লড়াই করতে এল| দায়ুদের কিছু লোক মারা গেল| হিত্তীয় ঊরিয় তাদেরই মধ্যে একজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নগরের লোকেরা বেরিয়ে গিয়ে যোয়াবের সঙ্গে যুদ্ধ করলে কয়েক জন লোক, দায়ূদের দাসদের মধ্যে কয়েক জন, পড়ে গেল, বিশেষত হিত্তীয় ঊরিয়ও মারা গেল৷