2 Samuel 11:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াব লোক পাঠিয়ে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত দাউদকে জানালেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াব যুদ্ধের এক পূর্ণ বিবরণ দাউদের কাছে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াব লোক পাঠাইয়া যুদ্ধের সমস্ত বৃত্তান্ত দায়ূদকে জানাইলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াব লোক পাঠাইয়া যুদ্ধের সমস্ত বৃত্তান্ত দায়ূদকে জানাইলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব লোক পাঠিয়ে যুদ্ধের সমস্ত খবর দায়ূদকে দিলেন। যাকে দিয়ে খবর পাঠানো হচ্ছিল যোয়াব তাকে বললেন, “যুদ্ধের এই খবর রাজার কাছে দিলে পর রাজা হয়তো রাগে জ্বলে উঠে তোমাকে বলবেন, ‘যুদ্ধ করবার জন্য কেন তোমরা শহরের এত কাছে গিয়েছিলে? দেয়ালের উপর থেকে তারা যে তীর ছুঁড়বে তা কি তোমরা জানতে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব লোক পাঠিয়ে যুদ্ধের সমস্ত খবর দাউদকে দিলেন। যাকে দিয়ে খবর পাঠানো হচ্ছিল যোয়াব তাকে বললেন, “যুদ্ধের এই খবর বাদশাহ্‌র কাছে দিলে পর বাদশাহ্‌ হয়তো রাগে জ্বলে উঠে তোমাকে বলবেন, ‘যুদ্ধ করবার জন্য কেন তোমরা শহরের এত কাছে গিয়েছিলে? দেয়ালের উপর থেকে তারা যে তীর ছুঁড়বে তা কি তোমরা জানতে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব যুদ্ধের খবর জানিয়ে দাউদের কাছে লোক পাঠালেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যোয়াব, যুদ্ধে কি হয়েছে সেই বিষয়ে দায়ুদকে সংবাদ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াব বার্তা বাহক লোক পাঠিয়ে যুদ্ধের সমস্ত ঘটনা দায়ূদকে জানালেন,