2 Samuel 11:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই দূত প্রস্থান করে যোয়াবের বলা সমস্ত কথা দাউদকে জানালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দূত বেরিয়ে পড়েছিল, এবং দাউদের কাছে পৌঁছে গিয়ে সে তাঁকে সেসব কথাই বলল, যা যোয়াব তাকে বলতে বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই দূত প্রস্থান করিয়া যোয়াবের প্রেরিত সমস্ত কথা দায়ূদকে জ্ঞাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই দূত প্রস্থান করিয়া যোয়াবের প্রেরিত সমস্ত কথা দায়ূদকে জ্ঞাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকটি তখন রওনা হয়ে গেল এবং দায়ূদের কাছে পৌঁছে যোয়াব তাকে যা বলতে পাঠিয়েছিলেন তা বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকটি তখন রওনা হয়ে গেল এবং দাউদের কাছে পৌঁছে যোয়াব তাকে যা বলতে পাঠিয়েছিলেন তা বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংবাদ নিয়ে দূত গেল দাউদের কাছে। তাঁর সঙ্গে দেখা করে যোয়াবের সব কথা তাঁকে জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্তাবাহক দায়ুদের কাছে গেল এবং যোয়াব বার্তাবাহককে যা যা বলতে বলেছিলেন সে সব কিছুই দায়ুদকে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই দূত সেখান থেকে গিয়ে যোয়াবের প্রেরিত সমস্ত কথা দায়ূদকে জানাল৷