2 Samuel 11:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দূত দাউদকে বললো, সেই লোকেরা আমাদের বিপক্ষে প্রবল হয়ে মাঠে আমাদের কাছে বাইরে এসেছিল; তখন আমরা দ্বারের প্রবেশ-স্থান পর্যন্ত তাদের পেছন পেছন তাড়া করেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দূতটি দাউদকে বলল, “লোকেরা আমাদের কাবু করে ফেলেছিল ও খোলা মাঠে আমাদের বিরুদ্ধে নেমে পড়েছিল, কিন্তু আমরা তাদের নগরের সিংহদুয়ার পর্যন্ত তাড়িয়ে দিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দূত দায়ূদকে কহিল, সেই লোকেরা আমাদের বিপক্ষে প্রবল হইয়া মাঠে আমাদের নিকটে বাহিরে আসিয়াছিল; তখন আমরা দ্বারের প্রবেশ-স্থান পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দূত দায়ূদকে কহিল, সেই লোকেরা আমাদের বিপক্ষে প্রবল হইয়া মাঠে আমাদের নিকটে বাহিরে আসিয়াছিল; তখন আমরা দ্বারের প্রবেশ-স্থান পর্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদকে সে বলল, “লোকগুলো প্রথমে আমাদের চেয়ে বেশী শক্তিশালী হয়ে আমাদের বিরুদ্ধে খোলা মাঠে বের হয়ে এসেছিল, কিন্তু আমরা তাদের তাড়া করতে করতে শহরের ফটক পর্যন্ত গিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদকে সেই লোকটি বলল, “লোকগুলো প্রথমে আমাদের চেয়ে বেশী শক্তিশালী হয়ে আমাদের বিরুদ্ধে খোলা মাঠে বের হয়ে এসেছিল, কিন্তু আমরা তাদের তাড়া করতে করতে শহরের সদর দরজা পর্যন্ত গিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে বলল, আমাদের শত্রুপক্ষ আমাদের চেয়ে শক্তিশালী হয়ে নগরদ্বারের বাইরে খোলা মাঠে আমাদের আক্রমণ করতে এসেছিল। আমরা তাড়া করে আবার তাদের নগরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্তাবাহক দায়ুদকে বলল, “অম্মোনদের লোকরা যুদ্ধক্ষেত্রে আমাদের আক্রমণ করে| আমরা লড়াই করে, তাদের শহরের প্রবেশ দ্বার পর্যন্ত তাড়া করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দূত দায়ূদকে বলল, “সেই লোকেরা আমাদের বিপক্ষে প্রবল হয়ে মাঠে আমাদের কাছে বাইরে এসেছিল; তখন আমাদের ফটকের দরজা পর্যন্ত তাদের পিছু পিছু তাড়া করেছিলাম৷