2 Samuel 11:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তীরন্দাজেরা প্রাচীর থেকে আপনার গোলামদের উপরে তীর নিক্ষেপ করলো; তাই বাদশাহ্‌র কয়েক জন গোলাম মারা পড়েছে; আর আপনার গোলাম হিট্টিয় ঊরিয়ও মারা গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিরন্দাজরা প্রাচীরের উপর থেকে আপনার দাসদের দিকে তির নিক্ষেপ করল, ও রাজার লোকজনের মধ্যে কয়েকজন মারা গিয়েছে। এছাড়া, আপনার দাস হিত্তীয় ঊরিয়ও মারা গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ধনুর্দ্ধরেরা প্রাচীর হইতে আপনার দাসদের উপরে বাণ নিক্ষেপ করিল; তাই মহারাজের কতক দাস মারা পড়িয়াছে; আর আপনার দাস হিত্তীয় ঊরিয়ও মরিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ধনুর্ধরেরা প্রাচীর হইতে আপনার দাসদের উপরে বাণ নিক্ষেপ করিল; তাই মহারাজের কতক দাস মারা পড়িয়াছে; আর আপনার দাস হিত্তীয় ঊরিয়ও মরিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে ধনুকধারীরা দেয়ালের উপর থেকে আপনার দাসদের উপর তীর ছুঁড়তে লাগল। তাতে রাজার কিছু লোক মারা পড়েছে। আপনার দাস হিত্তীয় ঊরিয়ও মারা পড়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে ধনুকধারীরা দেয়ালের উপর থেকে আপনার গোলামদের উপর তীর ছুঁড়তে লাগল। তাতে বাদশাহ্‌র কিছু লোক মারা পড়েছে। আপনার গোলাম হিট্টীয় উরিয়াও মারা পড়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রাচীরের উপর থেকে ধর্নুদ্ধরেরা তীর ছুঁড়তে আরম্ভ করে। তাতে মহারাজের কয়েকজন সৈন্যাধ্যক্ষ নিহত হয়েছিল। তাঁদের মধ্যে আপনার দাস উরিয়ও আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন নগর প্রাচীরের ওপর থেকে বিপক্ষের লোকরা আপনার লোকদের ওপর তীর চালায়| এতে আপনার কিছু লোক মারা যায়| আপনার আধিকারিক হিত্তীয় ঊরিয় তাদের মধ্যে একজন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ধনুকধারীরা প্রাচীর থেকে আপনার দাসদের উপরে তির ছুড়ল; তাই মহারাজের কিছু দাস মারা পড়েছে; আর আপনার দাস হিত্তীয় ঊরিয়ও মারা গেছে৷”