2 Samuel 11:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঊরিয়ের স্ত্রী তাঁর স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পেয়ে স্বামীর জন্য শোক করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঊরিয়ের স্ত্রী যখন শুনেছিলেন যে তাঁর স্বামী মারা গিয়েছেন, তখন তিনি তাঁর জন্য শোকপ্রকাশ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঊরিয়ের স্ত্রী আপন স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পাইয়া স্বামীর জন্য শোক করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঊরিয়ের স্ত্রী আপন স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পাইয়া স্বামীর জন্য শোক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে ঊরিয়ের স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবর শুনে শোক করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে উরিয়ার স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবর শুনে শোক করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উরিয়ের স্ত্রী তার স্বামী উরিয়ের মৃত্যুসংবাদ পেয়ে শোকে আচ্ছন্ন হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৎশেবা তাঁর স্বামীর মৃত্যুর খবর পেলেন এবং তার জন্য কাঁদলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঊরিয়ের স্ত্রী নিজের স্বামী ঊরিয়ের মৃত্যুর খবর পেয়ে স্বামীর জন্য শোক করল৷