2 Samuel 11:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শোক করার সময় অতীত হলে দাউদ লোক পাঠিয়ে তাকে তাঁর বাড়িতে আনালেন, তাতে সে তাঁর স্ত্রী হল ও তাঁর জন্য পুত্র প্রসব করলো। কিন্তু দাউদের কৃত এই কাজ মাবুদের দৃষ্টিতে মন্দ বলে গণ্য হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শোকপ্রকাশকাল সম্পূর্ণ হওয়ার পর দাউদ তাঁকে নিজের বাসায় নিয়ে এলেন, ও তিনি দাউদের স্ত্রী হলেন ও তাঁর ছেলের জন্ম দিলেন। কিন্তু দাউদের এই কাজটি সদাপ্রভুকে অসন্তুষ্ট করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শোক অতীত হইলে দায়ূদ লোক পাঠাইয়া তাহাকে আপন বাটীতে আনাইলেন, তাহাতে সে তাঁহার স্ত্রী হইল, ও তাঁহার জন্য পুত্র প্রসব করিল। কিন্তু দায়ূদের কৃত এই কর্ম্ম সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শোক অতীত হইলে দায়ূদ লোক পাঠাইয়া তাহাকে আপন বাটীতে আনাইলেন, তাহাতে সে তাঁহার স্ত্রী হইল, ও তাঁহার জন্য পুত্র প্রসব করিল। কিন্তু দায়ূদের কৃত এই কর্ম সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোক করবার সময় পার হয়ে যাওয়ার পর দায়ূদ তাকে তাঁর বাড়ীতে আনালেন। সে তাঁর স্ত্রী হল এবং তার একটা ছেলে হল। কিন্তু দায়ূদ যা করেছিলেন তাতে সদাপ্রভু অসন্তুষ্ট হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোক করবার সময় পার হয়ে যাওয়ার পর দাউদ তাকে তাঁর বাড়ীতে আনালেন। সে তাঁর স্ত্রী হল এবং তার একটা ছেলে হল। কিন্তু দাউদ যা করেছিলেন তাতে মাবুদ নারাজ হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার শোকের আবেগ কমে গিয়ে অশৌচকাল কেটে গেলে দাউদ লোক দিয়ে তাকে নিজের প্রাসাদে আনালেন ও তাকে বিবাহ করলেন। তাঁদের একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করল। দাউদের এইসব কাজে প্রভু পরমেশ্বর অসন্তুষ্ট হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর দুঃখের দিন অতিক্রান্ত হলে, দায়ুদ তাঁকে তাঁর বাড়ীতে নিয়ে যাবার জন্য ভৃত্য পাঠালেন| তিনি দায়ুদের পত্নী হলেন এবং দায়ুদের জন্য একটা সন্তানের জন্ম দিলেন| কিন্তু দায়ুদের এই পাপ প্রভু পছন্দ করলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শোক অতীত হলে, দায়ূদ লোক পাঠিয়ে তাকে নিজের বাড়িতে আনলেন, তাতে সে তাঁর স্ত্রী হল ও তাঁর জন্য ছেলের জন্ম দিল৷ কিন্তু দায়ূদের করা এই কাজ সদাপ্রভু খারাপ চোখে দেখলেন৷