2 Samuel 11:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ দূত পাঠিয়ে তাকে আনালেন এবং সে তার কাছে আসলে দাউদ তার সঙ্গে শয়ন করলেন; সে স্ত্রীলোকটি মাসিকের নাপাকীতা থেকে পাক-সাফ হয়েছিল। পরে সে তার ঘরে ফিরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ তাঁকে কাছে পাওয়ার জন্য তাঁর কাছে কয়েকজন দূত পাঠালেন। তিনি তাঁর কাছে এলেন, ও দাউদ তাঁর সঙ্গে শুয়েছিলেন। (ইত্যবসরে মহিলাটি মাসিক-ধর্মের অশুচিতা থেকে নিজেকে শুচিশুদ্ধ করছিলেন) পরে তিনি ঘরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ দূত পাঠাইয়া তাহাকে আনাইলেন, এবং সে তাঁহার নিকটে আসিলে দায়ূদ তাহার সহিত শয়ন করিলেন; সে স্ত্রী ঋতুস্নান করিয়া শুচি হইয়াছিল। পরে সে আপন ঘরে ফিরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ দূত পাঠাইয়া তাহাকে আনাইলেন, এবং সে তাঁহার নিকটে আসিলে দায়ূদ তাহার সহিত শয়ন করিলেন; সেই স্ত্রীলোকটি ঋতুস্নান করিয়া শুচি হইয়াছিল। পরে সে আপন গৃহে ফিরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাকে নিয়ে আসবার জন্য লোক পাঠালেন। সে তাঁর কাছে আসলে পর দায়ূদ তার সংগে ব্যভিচার করলেন। স্ত্রীলোকটি তখন তার মাসিকের অশুচিতা থেকে শুচি হয়েছিল। এর পর স্ত্রীলোকটি তার বাড়িতে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাকে নিয়ে আসবার জন্য লোক পাঠালেন। সে তাঁর কাছে আসলে পর দাউদ তার সংগে সহবাস করলেন। স্ত্রীলোকটি তখন তার মাসিকের নাপাকী থেকে পাক-সাফ হয়েছিল। এর পর স্ত্রীলোকটি তার বাড়িতে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি লোক পাঠিয়ে তাকে আনালেন। সে তাঁর কাছে এলে তিনি তাঁকে শয্যাসঙ্গিনী করলেন। সেই সময় সে ঋতুস্নান করে শুচি হয়েছিল। এরপর সে বাড়ি ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ লোক পাঠিয়ে বৎ‌শেবাকে তাঁর কাছে আনলেন| যখন বৎ‌শেবা দায়ুদের কাছে এল, দায়ুদ তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন| বৎ‌শেবা স্নান করে বাড়ী ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ লোক পাঠিয়ে তাকে আনলেন এবং সে তাঁর কাছে আসলে দায়ূদ তার সঙ্গে শয়ন করলেন; সে স্ত্রী ঋতুস্নান করে শুচি হয়েছিল৷ পরে সে নিজের ঘরে ফিরে গেলে,