2 Samuel 11:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পর সে গর্ভবতী হল; আর লোক পাঠিয়ে দাউদকে এই সংবাদ দিল, আমি গর্ভবতী হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহিলাটি গর্ভবতী হয়ে পড়ায় এই বলে দাউদকে খবর পাঠালেন, “দেখুন, আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে স্ত্রী গর্ভবতী হইল; আর লোক পাঠাইয়া দায়ূদকে এই সমাচার দিল, আমার গর্ভ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্ত্রী গর্ভবতী হইল; আর লোক পাঠাইয়া দায়ূদকে এই সমাচার দিল, আমার গর্ভ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যখন বুঝতে পারল যে, সে গর্ভবতী হয়েছে তখন সেই খবর সে দায়ূদকে পাঠাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যখন বুঝতে পারল যে, সে গর্ভবতী হয়েছে তখন সেই খবর সে দাউদকে পাঠাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই নারী সন্তান সম্ভবা হয়েছে একথা বুঝতে পেরে দাউদের কাছে লোক পাঠিয়ে খবরটা জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৎশেবা গর্ভবতী হল| সে দায়ুদকে জানালো, “আমি গর্ভবতী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই স্ত্রী গর্ভবতী হল; আর লোক পাঠিয়ে দায়ূদকে এই খবর দিল, “আমার গর্ভ হয়েছে৷”