2 Samuel 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঊরিয় তাঁর কাছে উপস্থিত হলে দাউদ তাকে যোয়াবের, লোকদের ও যুদ্ধের কুশল জিজ্ঞাসা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঊরিয় যখন দাউদের কাছে এলেন, দাউদ তাঁর কাছে জানতে চেয়েছিলেন যোয়াব কেমন আছেন, সৈন্যরা সব কেমন আছে ও যুদ্ধ কেমন চলছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঊরিয় তাঁহার নিকটে উপস্থিত হইলে দায়ূদ তাহাকে যোয়াবের কুশল, লোকদের কুশল ও যুদ্ধের কুশল জিজ্ঞাসা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঊরিয় তাঁহার নিকটে উপস্থিত হইলে দায়ূদ তাহাকে যোয়াবের কুশল, লোকদের কুশল ও যুদ্ধের কুশল জিজ্ঞাসা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঊরিয় আসলে পর দায়ূদ তাকে যোয়াব ও সৈন্যদের ভাল-মন্দের খবর এবং যুদ্ধ কেমন চলছে তা জিজ্ঞাসা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উরিয়া আসলে পর দাউদ তাকে যোয়াব ও সৈন্যদের ভাল-মন্দের খবর এবং যুদ্ধ কেমন চলছে তা জিজ্ঞাসা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উরিয় তাঁর কাছে এলে তিনি যোয়াবের কথা, সৈন্যসামন্ত ও যুদ্ধের খবর তাকে জিজ্ঞাসা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঊরিয় দায়ুদের কাছে এল| দায়ুদ ঊরিয়কে জিজ্ঞাসা করলেন, “যোয়াব কেমন আছে|” সৈনিকরা কেমন আছে এবং যুদ্ধ কেমন হল ইত্যাদি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঊরিয় তাঁর কাছে উপস্থিত হলে দায়ূদ তাকে যোয়াবের খবর, লোকদের খবর ও যুদ্ধের খবর জিজ্ঞাসা করলেন৷