2 Samuel 11:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঊরিয় তার প্রভুর গোলামদের সঙ্গে রাজপ্রাসাদের দ্বারে শয়ন করলো, নিজের বাড়িতে গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঊরিয় তাঁর মনিবের সব দাসের সঙ্গে মিলে রাজপ্রাসাদের সিংহদুয়ারেই ঘুমিয়েছিলেন ও নিজের বাসায় আর যাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঊরিয় আপন প্রভুর দাসগণের সঙ্গে রাজবাটীর দ্বারে শয়ন করিল, ঘরে গেল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঊরিয় আপন প্রভুর দাসগণের সঙ্গে রাজবাটীর দ্বারে শয়ন করিল, গৃহে গেল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঊরিয় কিন্তু নিজের বাড়ীতে গেল না। সে রাজার সমস্ত কর্মচারীদের সংগে রাজবাড়ীর ফটকে শুয়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উরিয়া কিন্তু নিজের বাড়ীতে গেল না। সে বাদশাহ্‌র সমস্ত কর্মচারীদের সংগে রাজবাড়ীর দরজায় শুয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উরিয় কিন্তু বাড়িতে গেল না। সে বাড়ির দ্বাররক্ষীদের সাথে দেউড়িতে ঘুমিয়ে রাত কাটিযে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঊরিয় বাড়ী গেল না| ঊরিয় রাজবাড়ীর দরজার সামনে ঘুমিয়ে পড়লো| রাজার ভৃত্যের মতই সে সেখানে ঘুমালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঊরিয় নিজের প্রভুর দাসদের সঙ্গে রাজবাড়ির ফটকে ঘুমিয়ে পড়ল, ঘরে গেল না৷