2 Samuel 12:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ দাউদের কাছে নাথনকে প্রেরণ করলেন। আর নাথন দাউদের কাছে এসে তাঁকে বললেন, একটি নগরে দু’টি লোক ছিল; তাদের মধ্যে এক জন ধনবান, আর এক জন দরিদ্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু নাথনকে দাউদের কাছে পাঠালেন। তাঁর কাছে এসে তিনি বললেন, “কোনও এক নগরে দুজন লোক ছিল, একজন ছিল ধনী ও অন্যজন দরিদ্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু দায়ুদের নিকটে নাথনকে প্রেরণ করিলেন। আর তিনি তাঁহার নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন,—এক নগরে দুইটী লোক ছিল; তাহাদের মধ্যে এক জন ধনবান, আর এক জন দরিদ্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু দায়ূদের নিকটে নাথনকে প্রেরণ করিলেন। আর তিনি তাঁহার নিকটে আসিয়া তাঁহাকে কহিলেন, এক নগরে দুই জন লোক ছিল; তাহাদের মধ্যে একজন ধনবান, আর একজন দরিদ্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তখন নাথনকে দায়ূদের কাছে পাঠালেন। তিনি দায়ূদের কাছে গিয়ে বললেন, “কোন এক শহরে দু’জন লোক ছিল। তাদের একজন ছিল ধনী আর অন্যজন গরীব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তখন নবী নাথনকে দাউদের কাছে পাঠালেন। তিনি দাউদের কাছে গিয়ে বললেন, “কোন এক শহরে দু’জন লোক ছিল। তাদের একজন ছিল ধনী আর অন্যজন গরীব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর প্রবক্তা নবী নাথানকে দাউদের কাছে পাঠালেন। নাথান দাউদকে গিয়ে বললেন, একটি নগরে দুজন লোক ছিল। একজন ছিল ধনী এবং আর একজন গরীব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু নাথনকে দায়ুদের কাছে পাঠালেন| নাথন দায়ুদের কাছে গেলেন| নাথন বললনে, “এক শহরে দু’জন লোক ছিল| একজন ছিল ধনী, অন্যজন দরিদ্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু দায়ূদের কাছে নাথনকে পাঠালেন৷ আর তিনি তাঁর কাছে এসে তাঁকে বললেন, “একটি নগরে দুইজন লোক ছিল; তাদের মধ্যে একজন ধনী, আর একজন গরিব৷