2 Samuel 12:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তলোয়ার কখনও তোমার কুলকে ছেড়ে যাবে না; কেননা তুমি আমাকে তুচ্ছ করে হিট্টিয় ঊরিয়ের স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তাই, তরোয়াল কখনোই তোমার বংশ থেকে দূর হবে না, কারণ তুমি আমাকে অগ্রাহ্য করলে ও হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে তোমার নিজের স্ত্রী করে নিয়েছিলে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব খড়্‌গ কখনও তোমার কুলকে ছাড়িয়া যাইবে না; কেননা তুমি আমাকে তুচ্ছ করিয়া হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে লইয়া আপনার স্ত্রী করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব খড়্‌গ কখনও তোমার কুলকে ছাড়িয়া যাইবে না; কেননা তুমি আমাকে তুচ্ছ করিয়া হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে লইয়া আপন স্ত্রী করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমাকে তুচ্ছ করেছ এবং হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী করেছ, সেইজন্য তোমার পরিবার কখনও খুনের হাত থেকে রেহাই পাবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমাকে তুচ্ছ করেছ এবং হিট্টীয় উরিয়ার স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী করেছ, সেইজন্য তোমার পরিবার কখনও খুনের হাত থেকে রেহাই পাবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তোমার বংশ কোনদিন যুদ্ধের হাত থেকে রেহাই পাবে না। কারণ তুমি আমাকে অমান্য করেছ এবং হিত্তিয় উরিয়ের স্ত্রীকে নিজের স্ত্রী করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে তোমার পরিবারও তরবারি থেকে রক্ষা পাবে না| তুমি ঊরিয় হিত্তীয়ের স্ত্রীকে তোমার স্ত্রী করার জন্য নিয়ে এসেছ| এই ভাবে তুমি বুঝিয়ে দিয়েছ যে তুমি আমায় ঘৃণা করেছ|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তরোয়াল কখনো তোমার বংশকে ছেড়ে যাবে না; কারণ তুমি আমাকে তুচ্ছ করে হিত্তীয় ঊরিয়ের স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী করেছ৷