2 Samuel 12:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ নাথনকে বললেন, আমি মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছি। নাথন দাউদকে বললেন, মাবুদের আপনার গুনাহ্ দূর করলেন, আপনি মারা পড়বেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ নাথনকে বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” নাথন উত্তর দিলেন, “সদাপ্রভুও আপনার পাপ ক্ষমা করলেন। আপনি আর মরবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ নাথনকে কহিলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। নাথন দায়ূদকে কহিলেন, সদাপ্রভুও আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ নাথনকে কহিলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। নাথন দায়ূদকে কহিলেন, সদাপ্রভুও আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ নাথনকে বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” উত্তরে নাথন বললেন, “সদাপ্রভু আপনার পাপ ক্ষমা করলেন; আপনি মারা যাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ নাথনকে বললেন, “আমি মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছি।” জবাবে নাথন বললেন, “মাবুদ আপনার গুনাহ্ মাফ করলেন; আপনি মারা যাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ নাথানকে বললেন, আমি প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছি। নাথান বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে পাপের দায় থেকে মুক্ত করছেন, আপনি মরবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ নাথনকে বললেন, “আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি|” নাথন দায়ুদকে বললেন, “এই পাপের জন্যও প্রভু তোমায় ক্ষমা করে দেবেন| তুমি মরবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ নাথনকে বললেন, “আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি৷” নাথন দায়ূদকে বললেন, “সদাপ্রভুও আপনার পাপ দূর করলেন, আপনি মরবেন না৷