2 Samuel 12:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ ঊরিয়ের স্ত্রীর গর্ভজাত দাউদের পুত্রটিকে আঘাত করলে সে ভীষণ অসুস্থ হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নাথন ঘরে ফিরে যাওয়ার পর সদাপ্রভু সেই শিশুটিকে আঘাত করলেন, যাকে ঊরিয়ের স্ত্রী দাউদের ঔরসে জন্ম দিলেন, ও সে অসুস্থ হয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নাথন আপন গৃহে প্রস্থান করিলেন। আর সদাপ্রভু ঊরিয়ের স্ত্রীর গর্ভজাত দায়ূদের পুত্রটীকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু ঊরিয়ের স্ত্রীর গর্ভজাত দায়ূদের পুত্রটিকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নাথন নিজের বাড়ীতে ফিরে গেলেন। পরে ঊরিয়ের স্ত্রীর গর্ভে দায়ূদের যে ছেলেটির জন্ম হয়েছিল সদাপ্রভুর আঘাতে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নাথন নিজের বাড়ীতে ফিরে গেলেন। পরে উরিয়ার স্ত্রীর গর্ভে দাউদের যে ছেলেটির জন্ম হয়েছিল মাবুদের আঘাতে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাথান ফিরে গেলেন বাড়ীতে। উরিয়ের স্ত্রীর গর্ভজাত দাউদের পুত্রকে প্রভু পরমেশ্বর আঘাত করলেন। সে অসুস্থ হয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর নাথন বাড়ী চলে গেলেন| দায়ুদ এবং বৎ‌শেবার যে শিশুপুত্র জন্মেছিল, প্রভু তাকে অসুস্থ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নাথন নিজের ঘরে চলে গেলেন৷ আর সদাপ্রভু ঊরিয়ের স্ত্রীর গর্ভে জন্মানো দায়ূদের ছেলেটাকে আঘাত করলে সে খুব অসুস্থ হয়ে পড়ল৷