2 Samuel 12:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ ছেলেটির জন্য আল্লাহ্‌র কাছে ফরিয়াদ জানালেন; আর দাউদ রোজা রাখলেন, ভিতরে প্রবেশ করে সমস্ত রাত ভূমিতে পড়ে রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ শিশুটির জন্য ঈশ্বরের কাছে মিনতি জানিয়েছিলেন। তিনি উপবাস করলেন ও কয়েকরাত মেঝের উপর চট পেতে শুয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ বালকটীর জন্য ঈশ্বরের কাছে বিনতি করিলেন; আর দায়ূদ উপবাস করিলেন, ভিতরে প্রবেশ করিয়া সমস্ত রাত্রি ভূমিতে পড়িয়া রহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ বালকটির জন্য ঈশ্বরের কাছে বিনতি করিলেন; আর দায়ূদ উপবাস করিলেন, ভিতরে প্রবেশ করিয়া সমস্ত রাত্রি ভূমিতে পড়িয়া রহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ ছেলেটির জন্য ঈশ্বরের কাছে মিনতি করতে লাগলেন। তিনি উপবাস করলেন এবং তাঁর ঘরে গিয়ে মাটিতে শুয়ে রাত কাটাতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ ছেলেটির জন্য আল্লাহ্‌র কাছে মিনতি করতে লাগলেন। তিনি রোজা রাখলেন এবং তাঁর ঘরে গিয়ে মাটিতে শুয়ে রাত কাটাতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ শিশুটির জন্য ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানাতে লাগলেন। উপবাস করে নিভৃতে সারারাত মাটিতে পড়ে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিশু সন্তানটির জন্য দায়ুদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন| দায়ুদ খাওয়া দাওয়া ত্যাগ করলেন| তিনি ঘরের ভিতরে গিয়ে সারারাত সেখানে থাকলেন| সারারাত তিনি মেঝেতে শুয়ে কাটালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ ছেলেটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর দায়ূদ উপোস করলেন, ভিতরে প্রবেশ করে পুরো রাত মাটিতে পড়ে থাকলেন৷