2 Samuel 12:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সপ্তম দিনে ছেলেটির মারা গেল; তাতে ছেলেটি মারা গেছে, এই কথা দাউদকে বলতে তাঁর গোলামেরা ভয় পেল, কেননা তারা বললো, দেখ, ছেলেটি জীবিত থাকতে আমরা তাঁকে বললেও তিনি আমাদের কথা কানে তোলেন নি; এখন ছেলেটি মারা গেছে, এই কথা কেমন করে তাঁকে বলবো? বললে তিনি নিজের কোন অনিষ্ট করে বসবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম দিনে শিশুটি মারা গেল। দাউদের কর্মচারীরা তাঁকে বলার সাহস পায়নি যে শিশুটি মারা গিয়েছে, কারণ তারা ভেবেছিল, “শিশুটি যখন বেঁচে ছিল, তখনই তো তিনি আমাদের কথা শোনেননি। তবে এখন আমরা তাঁকে কীভাবে বলব যে শিশুটি মারা গিয়েছে? তিনি হয়তো চরম কোনও পদক্ষেপ নিতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সপ্তম দিবসে বালকটী মরিল; তাহাতে বালকটী মরিয়াছে, এই কথা দায়ূদকে বলিতে তাঁহার দাসগণ ভয় করিল, কেননা তাহারা কহিল, দেখ, বালকটী জীবিত থাকিতে আমরা তাঁহাকে বলিলেও তিনি আমাদের বাক্যে কর্ণপাত করেন নাই; এখন বালকটী মরিয়াছে, এ কথা কেমন করিয়া তাঁহাকে বলিব? বলিলে তিনি আপনার অনিষ্ট করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সপ্তম দিবসে বালকটি মরিল; তাহাতে বালকটি মরিয়াছে, এই কথা দায়ূদকে বলিতে তাঁহার দাসগণ ভয় করিল, কেননা তাহারা কহিল, দেখ, বালকটি জীবিত থাকিতে আমরা তাঁহাকে বলিলেও তিনি আমাদের বাক্যে কর্ণপাত করেন নাই; এখন বালকটি মরিয়াছে, এই কথা কেমন করিয়া তাঁহাকে বলিব? বলিলে তিনি আপনার অনিষ্ট করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অসুখের সাত দিনের দিন ছেলেটি মারা গেল। ছেলেটি যে মারা গেছে সেই কথা দায়ূদকে জানাতে তাঁর সেই কর্মচারীদের সাহস হল না। তাঁরা বললেন, “ছেলেটি যখন বেঁচে ছিল তখন আমরা তাঁকে বললেও তিনি আমাদের কথা কানে তোলেন নি। এখন আমরা কেমন করে বলব যে, ছেলেটি মারা গেছে? বললে হয়তো তিনি নিজের কোন ক্ষতি করে বসবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অসুখের সাত দিনের দিন ছেলেটি মারা গেল। ছেলেটি যে মারা গেছে সেই কথা দাউদকে জানাতে তাঁর সেই কর্মচারীদের সাহস হল না। তাঁরা বললেন, “ছেলেটি যখন বেঁচে ছিল তখন আমরা তাঁকে বললেও তিনি আমাদের কথা কানে তোলেন নি। এখন আমরা কেমন করে বলব যে, ছেলেটি মারা গেছে? বললে হয়তো তিনি নিজের কোন ক্ষতি করে বসবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন পর শিশুটি মারা গেল। কিন্তু কর্মচারীরা দাউদকে শিশুটির মৃত্যুসংবাদ দিতে সাহস করল না। তারা বলল, শিশুটি যখন বেঁচেছিল তখনই তিনি আমাদের কথায় কান দেননি। এখন কি করে তাঁকে বলি যে শিশুটি মারা গেছে? তাহলে তিনি যদি নিজের উপরে কিছু একটা করে বসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সপ্তম দিনে, শিশুটি মারা গেল| শিশুটি যে মারা গেছে এ কথা দায়ুদের ভৃত্যরা দায়ুদকে বলতে ভয় পেল| তারা বলল, “দেখ, শিশুটি যখন বেঁচেছিল তখন আমরা দায়ুদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম| তিনি কিন্তু আমাদের কথা শুনতে চান নি| যদি আমরা বলি যে শিশুটি মারা গেছে, হয়তো তিনি নিজের ক্ষতি করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সপ্তম দিনের ছেলেটা মরল; তাতে ছেলেটা মরেছে, এই কথা দায়ূদকে বলতে তাঁর দাসেরা ভয় পেল, কারণ তারা বলল, “দেখো ছেলেটা জীবিত থাকতে আমরা তাঁকে বললেও তিনি আমাদের কথা শোনেন নি; এখন ছেলেটা মরেছে, এ কথা কেমন করে তাঁকে বলব? বললে তিনি নিজের ক্ষতি করবেন৷”