2 Samuel 12:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু গোলামেরা কানাকানি করছে দেখে দাউদ বুঝলেন, ছেলেটি মারা গেছে; দাউদ নিজেই গোলামদের জিজ্ঞাসা করলেন, ছেলেটির কি মৃত্যু হয়েছে? তারা বললো, হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ লক্ষ্য করলেন যে তাঁর কর্মচারীরা নিজেদের মধ্যে কানাকানি করছে, ও তিনি বুঝতে পেরেছিলেন যে শিশুটি মারা গিয়েছে। “শিশুটি কি মারা গিয়েছে?” তিনি জিজ্ঞাসা করলেন। “হ্যাঁ,” তারা উত্তর দিয়েছিল, “সে মারা গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দাসেরা কাণাকাণি করিতেছে দেখিয়া দায়ূদ বুঝিলেন, বালকটী মরিয়া গিয়াছে; দায়ূদ আপনি দাসগণকে জিজ্ঞাসা করিলেন, বালকটী কি মরিয়াছে? তাহারা কহিল, মরিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দাসেরা কানাকানি করিতেছে দেখিয়া দায়ূদ বুঝিলেন, বালকটি মরিয়া গিয়াছে; দায়ূদ আপনি দাসগণকে জিজ্ঞাসা করিলেন, বালকটি কি মরিয়াছে? তাহারা কহিল, মরিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কর্মচারীদের মধ্যে এই কানাকানি দেখে দায়ূদ বুঝতে পারলেন যে, ছেলেটি মারা গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, “ছেলেটি কি মারা গেছে?” উত্তরে তাঁরা বললেন, “হ্যাঁ, মারা গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কর্মচারীদের মধ্যে এই কানাকানি দেখে দাউদ বুঝতে পারলেন যে, ছেলেটি মারা গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, “ছেলেটি কি মারা গেছে?” জবাবে তাঁরা বললেন, “জ্বী, মারা গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর্মচারীদের কানাকানি করতে দেখে দাউদ অনুমানে বুঝলেন যে শিশুটি মারা গেছে।তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, শিশুটি কি মারা গেছে? তারা বলল, আজ্ঞে হ্যাঁ, মারা গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাঁর ভৃত্যদের ফিসফিস করে কথা বলতে দেখলেন| তখন তিনি বুঝতে পারলেন শিশুটি মারা গেছে| দায়ুদ তাঁর ভৃত্যদের জিজ্ঞাসা করল, “শিশুটি কি মারা গেছে?” ভৃত্যরা উত্তর দিল, “হ্যাঁ, সে মারা গেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দাসেরা কানাকানি করছে দেখে দায়ূদ বুঝলেন, ছেলেটা মারা গেছে; দায়ূদ নিজের দাসদেরকে জিজ্ঞাসা করলেন, “ছেলেটা কি মারা গিয়েছে? তারা বলল মারা গিয়েছে৷”