2 Samuel 12:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ ভূমি থেকে উঠে গোসল করলেন, তেল মাখলেন ও পোশাক পরিবর্তন করলেন এবং মাবুদের গৃহে প্রবেশ করে সেজ্দা করলেন; পরে নিজের বাড়িতে এসে হুকুম করলে তারা তাঁর সম্মুখে খাদ্যদ্রব্য রাখল; আর তিনি ভোজন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দাউদ মেঝে থেকে উঠলেন। স্নান করে, তেল মেখে ও পোশাক বদলে তিনি সদাপ্রভুর গৃহে গিয়ে আরাধনা করলেন। পরে তিনি নিজের বাসায় গেলেন, ও তাঁর অনুরোধে তারা তাঁর সামনে খাবার পরিবেশন করল, ও তিনি ভোজনপান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ ভূমি হইতে উঠিয়া স্নান, তৈলমর্দ্দন ও বস্ত্র পরিবর্ত্তন করিলেন, এবং সদাপ্রভুর গৃহে প্রবেশ করিয়া প্রণিপাত করিলেন; পরে আপন গৃহে আসিয়া আজ্ঞা করিলে তাহারা তাঁহার সম্মুখে খাদ্য দ্রব্য রাখিল; আর তিনি ভোজন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ ভূমি হইতে উঠিয়া স্নান, তৈলমর্দন ও বস্ত্র পরিবর্তন করিলেন, এবং সদাপ্রভুর গৃহে প্রবেশ করিয়া প্রণিপাত করিলেন; পরে আপন গৃহে আসিয়া আজ্ঞা করিলে তাহারা তাঁহার সম্মুখে খাদ্যদ্রব্য রাখিল; আর তিনি ভোজন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন মাটি থেকে উঠে স্নান করে তেল মাখলেন এবং কাপড়-চোপড় বদলে তিনি সদাপ্রভুর ঘরে গিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে ভক্তি জানালেন। তারপর নিজের ঘরে ফিরে এসে খাবার আনবার হুকুম দিলেন। পরে তাঁর সামনে খাবার রাখা হলে তিনি খেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন মাটি থেকে উঠে গোসল করে তেল মাখলেন এবং কাপড়-চোপড় বদলে তিনি মাবুদের ঘরে গিয়ে সেজদায় পড়ে তাঁর এবাদত করলেন। তারপর নিজের ঘরে ফিরে এসে খাবার আনবার হুকুম দিলেন। পরে তাঁর সামনে খাবার রাখা হলে তিনি খেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দাউদ ভূমিশয্যা থেকে উঠে স্নান করে তেল মেখে পোষাক পরিচ্ছদ পাল্টে পবিত্র স্থানে গিয়ে প্রভু পরমেশ্বরের আরাধনা করলেন। তারপর সেখান থেকে প্রাসাদে ফিরে এলেন, এবং খাবার চাইলেন। পরিচারকেরা তাঁকে খাদ্য পরিবেশন করলে তিনি খাদ্য গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ মেঝে থেকে উঠে পড়লেন| তিনি স্নান করলেন| জামাকাপড় বদল করে, অন্য কাপড় পরলেন| প্রভুর উপাসনার জন্য তিনি প্রভুর ঘরে গেলেন| তারপর তিনি বাড়ী গেলেন এবং কিছু খাবার চাইলেন| তাঁর ভৃত্যরা তাঁকে কিছু খাবার এনে দিল এবং তিনি খেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ ভূমি থেকে উঠে স্নান করলেন, তেল মাখলেন ও পোশাক পরিবর্তন করলেন এবং সদাপ্রভুর ঘরে প্রবেশ করে প্রণাম করলেন; পরে নিজের ঘরে এসে আদেশ করলে তারা তাঁর সামনে খাবার জিনিস রাখল; আর তিনি ভোজন করলেন৷