2 Samuel 12:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর গোলামেরা তাঁকে বললো, আপনি এটা কেমন কাজ করলেন? ছেলেটি জীবিত থাকতে আপনি তার জন্য রোজা রেখেছিলেন ও কান্নাকাটি করছিলেন, কিন্তু ছেলেটির মৃত্যু হলেই উঠে ভোজন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কর্মচারীরা তাঁকে জিজ্ঞাসা করল, “আপনি এরকম আচরণ করলেন কেন? শিশুটি যখন বেঁচে ছিল, তখন তো আপনি উপবাস করলেন ও কান্নাকাটিও করলেন, কিন্তু এখন শিশুটি যখন মারা গিয়েছে, আপনি উঠে ভোজনপান করলেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার দাসগণ তাঁহাকে কহিল, আপনি এ কেমন কাজ করিলেন? বালকটী জীবিত থাকিতে আপনি তাহার জন্য উপবাস ও রোদন করিতেছিলেন, কিন্তু বালকটী মরিয়া গেলেই উঠিয়া ভোজন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার দাসগণ তাঁহাকে কহিল, আপনি এ কেমন কাজ করিলেন? বালকটি জীবিত থাকিতে আপনি তাহার জন্য উপবাস ও রোদন করিতেছিলেন, কিন্তু বালকটি মরিয়া গেলেই উঠিয়া ভোজন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তাঁর সেই কর্মচারীরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি এই রকম করলেন কেন? ছেলেটি বেঁচে থাকতে আপনি উপবাস করলেন ও কাঁদলেন, কিন্তু সে যখন মারা গেল তখন আপনি উঠে খাওয়া-দাওয়া করলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তাঁর সেই কর্মচারীরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি এই রকম করলেন কেন? ছেলেটি বেঁচে থাকতে আপনি রোজা রাখলেন ও কাঁদলেন, কিন্তু সে যখন মারা গেল তখন আপনি উঠে খাওয়া-দাওয়া করলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পরিচারকেরা তাঁকে বলল, মহারাজ, শিশুটি যতক্ষণ বেঁচেছিল ততক্ষণ আপনি উপবাস করে রইলেন, কাঁদলেন কিন্তু শিশুটি মারা যেতে আপনি উঠে এলেন, খাদ্য গ্রহণ করলেন—এই ব্যাপারটা আমরা ঠিক বুঝতে পারলাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের দাসরা তাঁকে বলল, “কেন আপনি এই সব কাজ করছেন? শিশুটি যখন বেঁচেছিল তখন আপনি কিছু খেলেন না| আপনি কাঁদলেন| কিন্তু শিশুটি মারা যেতে আপনি উঠলেন এবং খাবার খেলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর দাসরা তাঁকে বলল, “আপনি এ কেমন কাজ করলেন? ছেলেটা জীবিত থাকতে আপনি তার জন্য উপোস ও কাঁদছিলেন, কিন্তু ছেলেটা মারা যাবার পরই উঠে খাবার খেলেন৷”