2 Samuel 12:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, ছেলেটি জীবিত থাকতে আমি রোজা ও কান্নাকাটি করছিলাম; কারণ ভেবেছিলাম, কি জানি, মাবুদ আমার প্রতি রহম করলে ছেলেটি বাঁচতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “শিশুটি যখন বেঁচে ছিল, তখন আমি উপবাস করে কান্নাকাটি করলাম। আমি ভেবেছিলাম, ‘কে জানে? সদাপ্রভু হয়তো আমার প্রতি করুণা দেখাবেন ও শিশুটিকে বাঁচিয়ে রাখবেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, বালকটী জীবিত থাকিতে আমি উপবাস ও রোদন করিতেছিলাম; কারণ ভাবিয়াছিলাম, কি জানি, সদাপ্রভু আমার প্রতি কৃপা করিলে বালকটী বাঁচিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, বালকটি জীবিত থাকিতে আমি উপবাস ও রোদন করিতেছিলাম; কারণ ভাবিয়াছিলাম, কি জানি, সদাপ্রভু আমার প্রতি কৃপা করিলে বালকটি বাঁচিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ বললেন, “ছেলেটি বেঁচে থাকতে আমি উপবাস করেছি আর কেঁদেছি, কারণ আমি ভেবেছিলাম, কি জানি সদাপ্রভু আমাকে দয়া করবেন আর তাতে সে বেঁচে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ বললেন, “ছেলেটি বেঁচে থাকতে আমি রোজা রেখেছি আর কেঁদেছি, কারণ আমি ভেবেছিলাম, কি জানি মাবুদ আমাকে রহমত দান করবেন আর তাতে সে বেঁচে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বললেন, হ্যাঁ, যতক্ষণ শিশুটি বেঁচেছিল ততক্ষণ আমি উপবাসী থেকে কেঁদেছিলাম। ভেবেছিলাম, বলা যায় না যদি ঈশ্বর আমায় কৃপা করেন, যদি শিশুটি বেঁচে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বলল, “শিশুটি যখন বেঁচেছিল তখন আমি আহার ত্যাগ করেছিলাম এবং কেঁদেছিলাম কারণ আমি ভেবেছিলাম, ‘কে বলতে পারে? হয়তো প্রভু আমার প্রতি করুণা করবেন এবং শিশুটিকে বাঁচতে দেবেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “ছেলেটা জীবিত থাকতে আমি উপোস ও কান্না করছিলাম; কারণ ভেবেছিলাম, কি জানি, সদাপ্রভু আমার প্রতি দয়া করলে ছেলেটা বাঁচতে পারে৷”