2 Samuel 12:25 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি নাথন নবীকে প্রেরণ করলেন, আর তিনি মাবুদের জন্য তাঁর নাম যেদীদীয় (মাবুদের প্রিয়) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যেহেতু সদাপ্রভু তাকে ভালোবেসেছিলেন, তাই ভাববাদী নাথনের মাধ্যমে বলে পাঠালেন, যেন তার নাম রাখা হয় যিদীদীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি নাথন ভাববাদীকে প্রেরণ করিলেন, আর তিনি সদাপ্রভুর জন্য তাহান নাম যিদীদীয় [সদাপ্রভুর প্রিয়] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি নাথন ভাববাদীকে প্রেরণ করিলেন, আর তিনি সদাপ্রভুর জন্য তাহার নাম যিদীদীয় [সদাপ্রভুর প্রিয়] রাখিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং নবী নাথানের মারফৎ আদেশ পাঠালেন যেন তার নাম রাখা হয় যিদদিয় অর্থাৎ প্রভু পরমেশ্বরের প্রিয়পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ভাববাদী নাথনের মারফৎ তাঁর বার্তা পাঠালেন| নাথন শলোমনের নাম রাখলেন যিদীদীয়| প্রভুর জন্যেই নাথন এই কাজ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি নাথন ভাববাদীকে পাঠালেন, আর তিনি সদাপ্রভুর জন্য তার নাম যিদী দীয় রাখলেন৷