2 Samuel 12:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে যোয়াব অম্মোনীয়দের রব্বা নগরের বিরুদ্ধে যুদ্ধ করে রাজধানী হস্তগত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে যোয়াব অম্মোনীয়দের রাজধানী নগর রব্বার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে সেটি দখল করে নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে যোয়াব অম্মোন-সন্তানদের রব্বা নগরের প্রতিকূলে যুদ্ধ করিয়া রাজনগর হস্তগত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে যোয়াব অম্মোন-সন্তানদের রব্বা নগরের প্রতিকূলে যুদ্ধ করিয়া রাজনগর হস্তগত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে যোয়াব অম্মোনীয়দের রাজধানী রব্বা শহরটা আক্রমণ করে দখল করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে যোয়াব অম্মোনীয়দের রাজধানী রব্বা শহরটা হামলা করে দখল করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে যোয়াব আম্মোনের রাজধানী রব্বা অধিকার করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। রব্বা প্রায় হাতের মুঠোর মধ্যে চলে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রব্বা অম্মোনদের রাজধানী শহর ছিল| যোয়াব রব্বার বিরুদ্ধে যুদ্ধ করে তা দখল করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইতিমধ্যে যোয়াব অম্মোন সন্তানদের রব্বা নগরের বিরুদ্ধে যুদ্ধ করে রাজনগর দখল করলেন৷