2 Samuel 12:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যোয়াব দাউদের কাছে দূতদের প্রেরণ করে বললেন, আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করে পানির সরবরাহ অধিকার করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াব পরে দাউদের কাছে দূত পাঠিয়ে বললেন, “আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করে সেখানকার জলের ভাণ্ডারটি দখল করে নিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোয়াব দায়ূদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়া কহিলেন, আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করিয়া জলনগর হস্তগত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোয়াব দায়ূদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়া কহিলেন, আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করিয়া জলনগর হস্তগত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব দায়ূদের কাছে লোক পাঠিয়ে এই কথা বললেন, “আমি রব্বা শহরের বিরুদ্ধে যুদ্ধ করে যেখানে খাবার জল জমা করে রাখা হয় সেই এলাকাটা দখল করে নিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব দাউদের কাছে লোক পাঠিয়ে এই কথা বললেন, “আমি রব্বা শহরের বিরুদ্ধে যুদ্ধ করে যেখানে খাবার পানি জমা করে রাখা হয় সেই এলাকাটা দখল করে নিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি দূতমুখে দাউদের কাছে বলে পাঠালেন, আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করে জলসরবরাহ কেন্দ্র দখল করে ফেলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব দায়ুদের কাছে বার্তাবাহক পাঠালেন এবং বললেন, “আমি রব্বার জলের শহরটি যুদ্ধ করে জয় করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোয়াব দায়ূদের কাছে দূতদেরকে পাঠিয়ে বললেন, “আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করে জলনগর দখল করেছি৷