2 Samuel 12:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আপনি অবশিষ্ট লোকদের একত্র করে নগরের কাছে শিবির স্থাপন করুন, তা হস্তগত করুন, নতুবা কি জানি, আমি ঐ নগর অধিকার করলে তার উপরে আমারই নাম কীর্তিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আপনি সৈন্যদল একত্র করে নগরটি অবরোধ করে তা দখল করে নিন। তা না হলে আমি নগরটি দখল করব, ও সেটি আমারই নামে পরিচিত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আপনি অবশিষ্ট লোকদিগকে একত্র করিয়া নগরের কাছে শিবির স্থাপন করুন, তাহা হস্তগত করুন, নতুবা কি জানি, আমি ঐ নগর হস্তগত করিলে তাহার উপরে আমারই নাম কীর্ত্তিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আপনি অবশিষ্ট লোকদিগকে একত্র করিয়া নগরের কাছে শিবির স্থাপন করুন, তাহা হস্তগত করুন, নতুবা কি জানি, আমি ঐ নগর হস্তগত করিলে তাহার উপরে আমারই নাম কীর্তিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি বাকী সৈন্যদের জড়ো করে নিয়ে শহরটা আক্রমণ করে দখল করুন। তা না হলে আমাকেই শহরটা দখল করতে হবে আর তাতে আমার নামেই শহরটার নাম হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি বাকী সৈন্যদের জমায়েত করে নিয়ে শহরটা হামলা করে দখল করুন। তা না হলে আমাকেই শহরটা দখল করতে হবে আর তাতে আমার নামেই শহরটার নাম হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি বাকী সৈন্যসামন্ত জোগাড় করে নিয়ে স্বয়ং এসে নগর অবরোধ করুন এবং অধিকার করুন। নইলে এতে আমারই কৃতিত্ব হবে। আমি তা চাই না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন অন্যান্য লোকদের পাঠিয়ে এই শহর আক্রমণ করুন| আমি অধিকার করবার আগেই আপনাকে এই শহর দখল করতে হবে| যদি আমি এই শহর দখল করি তবে এই শহর আমার নামে পরিচিত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আপনি অবশিষ্ট লোকদেরকে জড়ো করে নগরের কাছে শিবির স্থাপন করুন, সেটা দখল করুন, নাহলে কি জানি, আমি ঐ নগর দখল করলে তার উপরে আমারই নামের জয়গান হবে৷”