2 Samuel 12:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ সমস্ত লোককে একত্র করলেন ও রাব্বাতে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করে তা অধিকার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দাউদ সমস্ত সৈন্যদল একত্র করে রব্বায় গেলেন, ও সেটি আক্রমণ করে দখল করে নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ সমস্ত লোককে একত্র করিলেন, ও রব্বাতে গিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ সমস্ত লোককে একত্র করিলেন, ও রব্বাতে গিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দায়ূদ সমস্ত সৈন্যদের জড়ো করে নিয়ে রব্বা শহরে গেলেন এবং শহরটা আক্রমণ করে দখল করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দাউদ সমস্ত সৈন্যদের জমায়েত করে নিয়ে রব্বা শহরে গেলেন এবং শহরটা হামলা করে দখল করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তখন সমস্ত সৈন্যসামন্ত জোগাড় করে নিয়ে গিয়ে রব্বা আক্রমণ করে অধিকার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ সব লোকদের একসঙ্গে জড়ো করলেন এবং রব্বার উদ্দেশ্যে রওনা হলেন| তিনি রব্বার বিরুদ্ধে লড়াই করলেন এবং রব্বা শহর দখল করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ সমস্ত লোককে জড়ো করলেন ও রব্বাতে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করে তা দখল করলেন৷