2 Samuel 12:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সেখানকার বাদশাহ্‌র মাথা থেকে তাঁর মুকুটটি খুলে নিলেন; তাতে এক তালন্ত পরিমাণ সোনা ও মণি ছিল; আর তা দাউদের মাথায় অর্পিত হল; এবং তিনি ঐ নগর থেকে অতি প্রচুর লুণ্ঠিত দ্রব্য বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাদের রাজার মাথা থেকে মুকুট কেড়ে নিয়েছিলেন, ও সেটি তাঁর মাথায় পরিয়ে দেওয়া হল। সেটি এক তালন্ত সোনা দিয়ে তৈরি করা হয়েছিল, ও সেটি ছিল মনি-মুক্তো-খচিত। নগর থেকে দাউদ প্রচুর পরিমাণ লুন্ঠিত জিনিসপত্র বের করে এনেছিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি তথাকার রাজার মস্তক হইতে তাঁহার মুকুট লইলেন; তাহাতে এক তালন্ত পরিমাণ স্বর্ণ ও মণি ছিল; আর তাহা দায়ূদের মস্তকে অর্পিত হইল; এবং তিনি ঐ নগর হইতে অতি প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি তথাকার রাজার মস্তক হইতে তাঁহার মুকুট লইলেন; তাহাতে এক তালন্ত পরিমাণ স্বর্ণ ও মণি ছিল; আর তাহা দায়ূদের মস্তকে অর্পিত হইল; এবং তিনি ঐ নগর হইতে অতি প্রচুর লুটদ্রব্য বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেখানকার রাজার মাথা থেকে মুকুটটা খুলে নিলেন। সেটা ঊনচল্লিশ কেজি সোনা দিয়ে তৈরী ছিল আর তাতে দামী পাথর বসানো ছিল। মুকুটটা দায়ূদের মাথায় পরিয়ে দেওয়া হল। দায়ূদ সেই শহর থেকে অনেক লুটের মাল নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেখানকার বাদশাহ্‌র মাথা থেকে তাজটা খুলে নিলেন। সেটা ঊনচল্লিশ কেজি সোনা দিয়ে তৈরী ছিল আর তাতে দামী পাথর বসানো ছিল। তাজটা দাউদের মাথায় পরিয়ে দেওয়া হল। দাউদ সেই শহর থেকে অনেক লুটের মাল নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ আম্মোনীদের দেবতা মোলকের মাথা থেকে সোনার মুকুট খুলে নিলেন। মুকুটটার ওজন ছিল এক তালন্ত । তাতে একটি মণি বসানো ছিল। সেটি তিনি নিজের মুকুটে বসালেন। শহর থেকে তিনি প্রচুর জিনিসপত্র লুঠ করে আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাদের রাজার মাথা থেকে মুকুট কেড়ে নিলেন| মুকুটটিতে প্রায় 75 পাউণ্ড সোনা ছিল| মুকুটটিতে অনেক মূল্যবান মনিমুক্তো ছিল| তারা সেই মুকুট দায়ুদের মাথায় পরিয়ে দিল| সেই শহর থেকে দায়ুদ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সেখানকার রাজার মাথা থেকে তার মুকুট কেড়ে নিলেন; তাতে এক তালন্ত পরিমাণ সোনা ও মণি ছিল; আর তা দায়ূদের মাথায় অর্পিত হল এবং তিনি ঐ নগর থেকে অনেক লুট করা জিনিস বার করে আনলেন৷