2 Samuel 12:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ ধনবানের বাড়িতে এক জন পথিক এল, তাতে বাড়িতে আগত মেহমানের জন্য রান্না করার জন্য সে তাঁর ভেড়ার পাল ও গরুর পাল থেকে কিছু নিতে কাতর হল, কিন্তু সেই দরিদ্র লোকটির ভেড়ীর বাচ্চাটি নিয়ে যে মেহমান এসেছিল তার জন্য তা-ই রান্না করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একবার সেই ধনী লোকটির কাছে একজন পথিক এসেছিল, কিন্তু সেই ধনী লোকটি তার কাছে আসা পথিকের জন্য খাবারের আয়োজন করতে গিয়ে নিজের পাল থেকে কোনও মেষ বা পশু না নিয়ে, তার পরিবর্তে, সে দরিদ্র লোকটির অধিকারে থাকা শাবক ভেড়ীটি ছিনিয়ে এনে সেটি তার বাসায় আসা অতিথির জন্য রান্না করে দিয়েছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ ধনবানের গৃহে এক জন পথিক আসিল, তাহাতে বাটীতে আগত অতিথির জন্য পাক করণার্থে সে আপন মেষাদি পাল ও গোপাল হইতে কিছু লইতে কাতর হইল, কিন্তু সেই দরিদ্রের মেষবৎসাটী লইয়া, যে অতিথি আসিয়াছিল, তাহার জন্য তাহাই পাক করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ ধনবানের গৃহে একজন পথিক আসিল, তাহাতে বাটীতে আগত অতিথির জন্য পাক করণার্থে সে আপন মেষাদি পাল ও গোপাল হইতে কিছু লইতে কাতর হইল, কিন্তু সেই দরিদ্রের মেষবৎসাটি লইয়া, যে অতিথি আসিয়াছিল, তাহার জন্য তাহাই পাক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন একজন অতিথি সেই ধনী লোকটির কাছে আসল। কিন্তু ধনী লোকটি সেই অতিথির জন্য খাবার প্রস্তুত করতে নিজের গরু বা ভেড়া নিতে চাইল না। তার বদলে সে সেই গরীব লোকটির বাচ্চা ভেড়ীটা নিয়ে তার অতিথির জন্য খাবার তৈরী করল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন একজন মেহমান সেই ধনী লোকটির কাছে আসল। কিন্তু ধনী লোকটি সেই মেহমানের জন্য খাবার প্রস্তুত করতে নিজের গরু বা ভেড়া নিতে চাইল না। তার বদলে সে সেই গরীব লোকটির বাচ্চা-ভেড়ীটা নিয়ে তার মেহমানের জন্য খাবার তৈরী করল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন ধনী লোকটির বাড়িতে একজন অতিথি এল। অতিথিদের আদর আপ্যায়ন, খাওয়া দাওয়ার জন্য নিজের পশুপাল থেকে ভেড়া না নিয়ে সেই গরীবের ওই একটি মাত্র মেষ শাবকটিকে এনে অতিথি সেবা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একদিন এক পথিক ধনী লোকটির সঙ্গে দেখা করতে এলো| ধনী লোকটি পথিককে কিছু খাবার দিতে চাইলো| কিন্তু পথিককে দেবার জন্য ধনী লোকটি তার মেষ বা গবাদি পশুর থেকে কিছুই নিতে চাইল না| ধনী লোকটি, দরিদ্র লোকটির মেষটা নিয়ে এলো এবং তাকে কেটে পথিকের জন্য রান্না করলো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ ধনীর ঘরে একজন পথিক এল, তাতে বাড়িতে আসা অতিথির জন্য খাবার তৈরী করার জন্য সে নিজের ভেড়ার পাল ও গরুর পাল থেকে কিছু নিতে দুঃখ পেল, কিন্তু সেই গরিবের বাচ্চা ভেড়াটি নিয়ে, যে অতিথি এসেছিল, তার জন্য তা দিয়ে রান্না করল৷”