2 Samuel 12:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে দাউদ সেই ধনবানের প্রতি অতিশয় ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠলেন; তিনি নাথনকে বললেন, জীবন্ত মাবুদের কসম যে ব্যক্তি সেই কাজ করেছে, সে মৃত্যুর সন্তান;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লোকটির বিরুদ্ধে দাউদ রাগে জ্বলে উঠেছিলেন ও নাথনকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যে এ কাজটি করেছে তাকে মরতেই হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দায়ূদ সেই ধনবানের প্রতি অতিশয় ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন; তিনি নাথনকে কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে ব্যক্তি সেই কর্ম্ম করিয়াছে, সে মৃত্যুর সন্তান;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দায়ূদ সেই ধনবানের প্রতি অতিশয় ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন; তিনি নাথনকে কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে ব্যক্তি সেই কর্ম করিয়াছে, সে মৃত্যুর সন্তান;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে দায়ূদ সেই ধনী লোকটির উপর রাগে জ্বলে উঠলেন। তিনি নাথনকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য, যে লোকটি এই কাজ করেছে তাকে মেরে ফেলাই উচিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে দাউদ সেই ধনী লোকটির উপর রাগে জ্বলে উঠলেন। তিনি নবী নাথনকে বললেন, “আল্লাহ্‌র কসম, যে লোকটি এই কাজ করেছে তাকে মেরে ফেলাই উচিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা শুনে ধনী লোকটির উপর দাউদ রাগে জ্বলে উঠলেন। নাথানকে বললেন, সদা জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য যে ব্যক্তি এই কাজ করেছে, মৃত্যুই তার উপযুক্ত শাস্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ধনী লোকটির ওপর ভীষণ রেগে গেলেন| তিনি নাথনকে বললেন, “এ কথা জীবন্ত প্রভুর মতই সত্য যে, যে লোক এ কাজ করেছে সে অবশ্যই মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দায়ূদ সেই ধনীর প্রতি প্রচণ্ড রেগে গেলেন; তিনি নাথনকে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যে ব্যক্তি এমন কাজ করেছে, সে মৃত্যুর সন্তান;