2 Samuel 12:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন নাথন দাউদকে বললেন, আপনিই সেই ব্যক্তি। ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমি তোমাকে ইসরাইলের উপরে বাদশাহ্‌র পদে অভিষেক করেছি এবং তালুতের হাত থেকে উদ্ধার করেছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নাথন দাউদকে বললেন, “আপনিই সেই লোক! ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘আমি তোমাকে ইস্রায়েলের উপর রাজপদে অভিষিক্ত করলাম, আর আমি শৌলের হাত থেকে তোমাকে উদ্ধারও করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নাথন দায়ূদকে কহিলেন, আপনিই সেই ব্যক্তি। ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিয়াছি, এবং শৌলের হস্ত হইতে উদ্ধার করিয়াছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নাথন দায়ূদকে কহিলেন, আপনিই সেই ব্যক্তি। ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিয়াছি, এবং শৌলের হস্ত হইতে উদ্ধার করিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নাথন দায়ূদকে বললেন, “আপনিই সেই লোক। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমিই ইস্রায়েলের উপরে তোমাকে রাজপদে অভিষেক করেছি এবং শৌলের হাত থেকে তোমাকে রক্ষা করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নবী নাথন দাউদকে বললেন, “আপনিই সেই লোক। ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলছেন, ‘আমিই ইসরাইলের উপরে তোমাকে রাজপদে অভিষেক করেছি এবং তালুতের হাত থেকে তোমাকে রক্ষা করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাথান দাউদকে বললেন, আপনিই সেই ব্যক্তি! ইসরায়েলের ঈশ্বর প্রভু বলেছেন, আমি তোমাকে ইসরায়েলের রাজা করেছি, শৌলের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নাথন দায়ুদকে বললেন, “তুমিই সেই ধনী ব্যক্তি| প্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথাই বলেন, ‘আমি তোমাকে ইস্রায়েলের রাজারূপে মনোনীত করেছি| আমি তোমাকে শৌলের হাত থেকে রক্ষা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নাথন দায়ূদকে বললেন, “আপনিই সেই ব্যক্তি৷ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত করেছি এবং শৌলের হাত থেকে উদ্ধার করেছি;