2 Samuel 12:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার মালিকের বাড়ি তোমাকে দিয়েছি ও তোমার মালিকের স্ত্রীদেরকে তোমার বক্ষঃস্থলে দিয়েছি এবং ইসরাইলের ও এহুদার কুল তোমাকে দিয়েছি; আর তা যদি অল্প হত তবে তোমাকে আরও অমুক অমুক বস্তু দিতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার মনিবের ঘরবাড়ি, ও তোমার মনিবের স্ত্রীদেরও তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমি তোমাকে সমস্ত ইস্রায়েল ও যিহূদার অধিকার দিয়েছিলাম। আর এসবও যদি কম হয়ে থাকে, তবে আমি তোমাকে আরও অনেক কিছু দিতে পারতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার প্রভুর বাটী তোমাকে দিয়াছি, ও তোমার প্রভুর স্ত্রীগণকে তোমার বক্ষঃস্থলে দিয়াছি, এবং ইস্রায়েলের ও যিহূদার কুল তোমাকে দিয়াছি; আর তাহা যদি অল্প হইত, তবে তোমাকে আরও অমুক অমুক বস্তু দিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার প্রভুর বাটী তোমাকে দিয়াছি, ও তোমার প্রভুর স্ত্রীগণকে তোমার বক্ষঃস্থলে দিয়াছি, এবং ইস্রায়েলের ও যিহূদার কুল তোমাকে দিয়াছি; আর তাহা যদি অল্প হইত, তবে তোমাকে আরও অমুক অমুক বস্তু দিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মনিবের সব কিছু আমি তোমাকে দিয়েছি আর তার স্ত্রীদেরও আমি তোমার কাছে দিয়েছি। ইস্রায়েল ও যিহূদার সমস্ত গোষ্ঠীর লোকদের ভার আমি তোমাকে দিয়েছি। এই সব যদি তোমার পক্ষে যথেষ্ট না হত তবে আমি তোমাকে আরও অনেক কিছু দিতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মালিকের সব কিছু আমি তোমাকে দিয়েছি আর তার স্ত্রীদেরও আমি তোমার কাছে দিয়েছি। ইসরাইল ও এহুদার সমস্ত গোষ্ঠীর লোকদের ভার আমি তোমাকে দিয়েছি। এই সব যদি তোমার পক্ষে যথেষ্ট না হত তবে আমি তোমাকে আরও অনেক কিছু দিতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে দিয়েছি তোমার মনিবের রাজ্য ও তার রাণীদেরও তোমার রাণী করে দিয়েছি। আমি তোমাকে করেছি ইসরায়েল ও যিহুদা কুলের শ্রেষ্ঠ নরপতি। এতেও যদি সন্তুষ্ট না হতে, তাহলে আমি তোমাকে এর দ্বিগুণ দিতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই তোমাকে তার পরিবার এবং স্ত্রীগণকে দিয়েছি| এবং আমি তোমাকে ইস্রায়েল এবং যিহূদার রাজা করেছিলাম| তাও যেন যথেষ্ট ছিল না, আমি তোমাকে আরো আরো অনেক কিছু দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার প্রভুর বাড়ি তোমাকে দিয়েছি ও তোমার প্রভুর স্ত্রীদেরকে তোমার বুকে দিয়েছি এবং ইস্রায়েলের ও যিহূদার বংশ তোমাকে দিয়েছি; আর তা যদি অল্প হতো, তবে তোমাকে আরও অনেক বস্তু দিতাম৷’