2 Samuel 13:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে এই ঘটনা হল; দাউদের পুত্র অবশালোমের তামর নামে সুন্দরী একটি বোন ছিল; দাউদের পুত্র অম্নোন তাকে ভালবাসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালক্রমে, দাউদের ছেলে অম্নোন দাউদের অপর ছেলে অবশালোমের নিজের সুন্দরী বোন তামরের প্রেমে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে এই ঘটনা হইল; দায়ূদের পুত্র অবশালোমের তামর নামে সুন্দরী এক সহোদরা ছিল; দায়ূদের পুত্র অম্নোন তাহাকে ভালবাসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে এই ঘটনা হইল; দায়ূদের পুত্র অবশালোমের তামর নামে সুন্দরী এক সহোদরা ছিল; দায়ূদের পুত্র অম্নোন তাহাকে ভালবাসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে এই ঘটনা হল। দায়ূদের ছেলে অবশালোমের তামর নামে একটি সুন্দরী বোন ছিল। দায়ূদের ছেলে অম্নোন তাকে ভালবাসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে এই ঘটনা হল। দাউদের ছেলে অবশালোমের তামর নামে একটি সুন্দরী বোন ছিল। দাউদের ছেলে অম্নোন তাকে ভালবাসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের পুত্র অবশোলোমের একটি সুন্দরী অবিবাহিতা বোন ছিল। তার নাম ছিল তামর। দাউদের আর একটি পুত্র অম্নোন তার প্রেমে পড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম নামে দায়ুদের এক পুত্র ছিল| অবশালোমের বোন ছিল তামর| তামর ছিল অত্যন্ত সুন্দরী| দায়ুদের আর এক পুত্র অম্নোন
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে এই ঘটনা হল; দায়ূদের ছেলে অবশালোমের তামর নামে একটি সুন্দরী বোন ছিল; দায়ূদের ছেলে অম্মোন তাকে ভালবাসল৷