2 Samuel 13:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অম্নোন তামরকে বললো, খাদ্য সামগ্রী এই কুঠরীর মধ্যে আন; আমি তোমার হাতে ভোজন করবো। তাতে তামর তার তৈরি ঐ পিঠা নিয়ে কুঠরীর মধ্যে তার ভাই অম্নোনের কাছে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অম্নোন তামরকে বলল, “খাবারগুলি এখানে আমার শোওয়ার ঘরে নিয়ে এসো, যেন আমি তোমার হাত থেকেই সেগুলি খেতে পারি।” তামর তার তৈরি করা রুটিগুলি নিয়ে দাদা অম্নোনের শোওয়ার ঘরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অম্নোন তামরকে কহিল, খাদ্য সামগ্রী এই কুঠরীর মধ্যে আন; আমি তোমার হস্তে ভোজন করিব। তাহাতে তামর আপনার কৃত ঐ পিষ্টক লইয়া কুঠরীর মধ্যে আপন ভ্রাতা অম্নোনের কাছে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অম্নোন তামরকে কহিল, খাদ্য সামগ্রী এই কুঠরির মধ্যে আন; আমি তোমার হস্তে ভোজন করিব। তাহাতে তামর আপনার কৃত ঐ পিষ্টক লইয়া কুঠরির মধ্যে আপন ভ্রাতা অম্নোনের কাছে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অম্নোন তামরকে বলল, “খাবার নিয়ে তুমি আমার শোবার কামরায় এস। আমি তোমার হাতেই খাব।” কাজেই তামর তার তৈরী করা পিঠাগুলো নিয়ে তার ভাই অম্নোনের শোবার কামরায় গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অম্নোন তামরকে বলল, “খাবার নিয়ে তুমি আমার শোবার কামরায় এস। আমি তোমার হাতেই খাব।” কাজেই তামর তার তৈরী করা পিঠাগুলো নিয়ে তার ভাই অম্নোনের শোবার কামরায় গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন অমনোন তামরকে বলল, এবার খাবারগুলো আমার বিছানার কাছে নিয়ে এস, আমাকে নিজের হাতে খাইয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অম্নোন তামরকে বলল, “খাবারগুলি আমার শোবার ঘরে নিয়ে এসো এবং আমাকে নিজে হাতে খাইযে দাও|” তখন তামর তার তৈরী করা পিঠেগুলি নিয়ে তার ভাইয়ের শোবার ঘরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অম্মোন তামরকে বলল, “খাবারগুলি এই ঘরের মধ্যে আন; আমি তোমার হাতে খাব৷” তাতে তামর নিজের তৈরী করা ঐ পিঠেগুলি নিয়ে ঘরের মধ্যে নিজের ভাই অম্মোনের কাছে গেল৷