2 Samuel 13:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাকে বললো, তা করো না, কেননা আমার সঙ্গে কৃত তোমার প্রথম দোষের চেয়ে আমাকে বের করে দেওয়া, এই মহাদোষ আরও মন্দ। কিন্তু অম্নোন তার কথা শুনতে চাইল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তামর তাকে বলল, “না, না! আমার প্রতি তুমি যা করেছ, আমাকে বের করে দিলে তো তার চেয়েও বেশি অন্যায় করা হয়ে যাবে।” কিন্তু সে তার কথা শুনতে চায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাকে কহিল, তাহা করিও না, কেননা আমার সঙ্গে কৃত তোমার প্রথম দোষ অপেক্ষা আমাকে বাহির করিয়া দেওয়া, এই মহাদোষ আরও মন্দ। কিন্তু অম্নোন তাহার কথা শুনিতে চাহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাকে কহিল, তাহা করিও না, কেননা আমার সঙ্গে কৃত তোমার প্রথম দোষ অপেক্ষা আমাকে বাহির করিয়া দেওয়া, এই মহাদোষ আরও মন্দ। কিন্তু অম্নোন তাহার কথা শুনিতে চাহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তামর তাকে বলল, “না, তুমি আমার প্রতি যে অন্যায় করেছ এখন আমাকে বের করে দিলে তার চেয়েও বেশী অন্যায় করা হবে।” কিন্তু অম্নোন তার কথা শুনতে চাইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তামর তাকে বলল, “না, তুমি আমার প্রতি যে অন্যায় করেছ এখন আমাকে বের করে দিলে তার চেয়েও বেশী অন্যায় করা হবে।” কিন্তু অম্নোন তার কথা শুনতে চাইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সঙ্গে যে ব্যবহার করলে তার চেয়ে এভাবে আমাকে তাড়িয়ে দেওয়াটা বেশি অপরাধ হবে! অমনোন তার কথায় কান দিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তামর অম্নোনকে বলল, “না! আমাকে এইভাবে তাড়িয়ে দিও না| এমনকি আমার সঙ্গে একটু আগে যা করলে তার থেকেও সেটা খারাপ কাজ হবে|” অম্নোন তার কথা শুনল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাকে বলল, “সেটা কর না, কারণ আমার সঙ্গে করা তোমার প্রথম অন্যায় থেকে আমাকে বের করে দেওয়া, এই মহা অপরাধ আরও বড় অন্যায়৷” কিন্তু অম্মোন তার কথা শুনতে চাইল না৷