2 Samuel 13:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার পরিচারক যুবককে ডেকে বললো, একে আমার কাছ থেকে বের করে দাও, পরে দরজায় খিল লাগিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার খাস চাকরকে ডেকে বলল, “এই মহিলাটিকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও ও দরজায় খিল দিয়ে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন পরিচারক যুবককে ডাকিয়া কহিল, ইহাকে আমার নিকট হইতে বাহির করিয়া দেও, পরে দুয়ারে হুড়কা লাগাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন পরিচারক যুবককে ডাকিয়া কহিল, ইহাকে আমার নিকট হইতে বাহির করিয়া দেও, পরে দুয়ারে হুড়কা লাগাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তার নিজের চাকরকে ডেকে বলল, “এই মেয়েছেলেটিকে বাইরে বের করে দিয়ে দরজায় খিল লাগিয়ে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তার নিজের চাকরকে ডেকে বলল, “এই মেয়েছেলেটিকে বাইরে বের করে দিয়ে দরজায় খিল লাগিয়ে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তার খাস চাকরকে ডেকে বলল, এই মেয়েছেলেটাকে আমার সামনে থেকে দূর করে দাও। ওকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্নোন তার ভৃত্যদের ডেকে বলল, “এই মেয়েটাকে এখুনি আমার ঘর থেকে দূর করে দাও এবং দরজা বন্ধ করে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের যুবক চাকরটিকে ডেকে বলল, “একে আমার কাছ থেকে বের করে দাও, পরে দরজায় খিল লাগিয়ে দাও৷”