2 Samuel 13:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কন্যার গায়ে লম্বা কাপড় ছিল, কেননা কুমারী রাজকন্যারা ঐ রকম কাপড় পরতো। অম্নোনের পরিচারক তাকে বের করে দিয়ে পরে দ্বারে খিল লাগিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তার চাকরটি তামরকে বের করে দিয়ে দরজায় খিল লাগিয়ে দিয়েছিল। তামরের পরনে ছিল অলংকারসমৃদ্ধ এক পোশাক, কারণ কুমারী রাজার মেয়েরা এ ধরনের পোশাকই পরে থাকত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই কন্যার গায়ে লম্বা কাপড় ছিল, কেননা অনূঢ়া রাজকুমারীরা ঐ প্রকার বস্ত্র পরিধান করিত। অম্নোনের পরিচারক তাহাকে বাহির করিয়া দিয়া পরে দ্বারে হুড়কা লাগাইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কন্যার গায়ে লম্বা কাপড় ছিল, কেননা অনূঢ়া রাজকুমারীরা ঐ প্রকার বস্ত্র পরিধান করিত। অম্নোনের পরিচারক তাহাকে বাহির করিয়া দিয়া পরে দ্বারে হুড়কা লাগাইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চাকরটি তখন তামরকে বের করে দিয়ে দরজায় খিল লাগিয়ে দিল। মেয়েটির গায়ে লম্বা জামা ছিল, কারণ রাজার কুমারী মেয়েরা এই রকম পোশাকই পরত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চাকরটি তখন তামরকে বের করে দিয়ে দরজায় খিল লাগিয়ে দিল। মেয়েটির গায়ে জুব্বা ছিল, কারণ বাদশাহ্র অবিবাহিতা মেয়েরা এই রকম পোশাকই পরত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চাকরটি তামরকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তামরের পরণে ছিল পুরো অস্তিনের লম্বা জমকালো পোষাক। তখনকার দিনে কুমারী রাজকন্যারা এইরকম পোষাকই পরতো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অম্মোনের ভৃত্যরা তামরকে ঘর থেকে দূর করে দিয়ে দরজা বন্ধ করে দিল| তামর বহু রঙে রঙিন একটা বড় কাপড় পরেছিল| রাজার কুমারী মেয়েরা এই ধরণের কাপড় পরতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মেয়েটির গায়ে লম্বা কাপড় ছিল, কারণ ঐ কুমারী রাজকুমারীরা সেই রকম পোশাক পরতো৷ অম্মোনের চাকর তাকে বের করে দিয়ে পরে দরজায় খিল লাগিয়ে দিল৷