2 Samuel 13:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্নোন এমন আকুল হল যে, তার বোন তামরের জন্য অসুস্থ হয়ে পড়লো, কেননা সে কুমারী ছিল এবং অম্নোন তার প্রতি কিছু করা দুঃসাধ্য বোধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্নোন তার বোন তামরের প্রতি এমন মোহবিষ্ট হয়ে গেল যে সে নিজেকে অসুস্থই করে ফেলেছিল। তামর কুমারী ছিল, ও তার প্রতি কিছু করা অম্নোনের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্নোন এমন আকুল হইল যে, আপন ভগিনী তামরের জন্য পীড়িত হইয়া পড়িল, কেননা সে কুমারী ছিল, এবং অম্নোন তাহার প্রতি কিছু করা দুঃসাধ্য বোধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্নোন এমন আকুল হইল যে, আপন ভগিনী তামরের জন্য পীড়িত হইয়া পড়িল, কেননা সে কুমারী ছিল, এবং অম্নোন তাহার প্রতি কিছু করা দুঃসাধ্য বোধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্নোন তার বোন তামরের জন্য এমন আকুল হল যে, সে অসুখে পড়বার মত হল। মেয়েটি কুমারী ছিল, তাই তাকে কিছু করা তার পক্ষে সম্ভব মনে হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্নোন তার বোন তামরের জন্য এমন আকুল হল যে, সে অসুখে পড়বার মত হল। মেয়েটি অবিবাহিতা ছিল, তাই তাকে কিছু করা তার পক্ষে সম্ভব মনে হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার জন্য অম্নোনের আকুলতা এত তীব্র হয়ে উঠেছিল যে সে অসুস্থ হয়ে পড়ল। কারণ কুমারী মেয়ে তামরকে কাছে পাওয়া অম্নোনের পক্ষে অসম্ভব ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তামরকে ভালোবেসেছিল| তামর ছিল কুমারী| অম্নোন কখনও ভাবে নি যে সে তামরের প্রতি কোন খারাপ ব্যবহার করবে| কিন্তু অম্নোন তাকে প্রচণ্ডভাবে চাইত| অম্নোন তামর সম্পর্কে খুব চিন্তা করত এবং একসময় সে ভান করে নিজেকে অসুস্থ করে তুলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অম্মোন এমন ব্যাকুল হল যে, নিজের বোন তামরের জন্য অসুস্থ হয়ে পড়ল, কারণ সে কুমারী ছিল এবং তার প্রতি কিছু করা অসাধ্য মনে হল৷