2 Samuel 13:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবশালোম অম্নোনকে কাছে ভাল-মন্দ কিছুই বললো না, কেননা তার সহোদরা তামরের ইজ্জত নষ্ট করাতে অবশালোম অম্নোনকে ঘৃণা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশালোমও অম্নোনকে ভালোমন্দ—একটিও কথা বলেনি; সে অম্নোনকে ঘৃণা করতে শুরু করেছিল, যেহেতু সে তার নিজের বোন তামরকে কলঙ্কিত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবশালোম অম্নোনের কাছে ভাল মন্দ কিছুই বলিল না, কেননা তাহার সহোদরা তামরকে সে মানভ্রষ্ট করাতে অবশালোম অম্নোনকে ঘৃণা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবশালোম অম্নোনের কাছে ভাল-মন্দ কিছুই বলিল না, কেননা তাহার সহোদরা তামরকে সে মানভ্রষ্ট করাতে অবশালোম অম্নোনকে ঘৃণা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশালোম অম্নোনকে ভাল-মন্দ কিছুই বলল না। তার বোন তামরের ইজ্জত নষ্ট করেছে বলে সে অম্নোনকে ঘৃণা করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশালোম অম্নোনকে ভাল-মন্দ কিছুই বলল না। তার বোন তামরের ইজ্জত নষ্ট করেছে বলে সে অম্নোনকে ঘৃণা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বোন তামরকে মানভ্রষ্ট করার জন্য অবশালোম অম্‌নোনকে তীব্র ঘৃণা করলেও মুখে তাকে ভালমন্দ কিছুই বলল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম অম্নোনকে ঘৃণা করতে শুরু করল| অবশালোম অম্নোনকে ভালো বা মন্দ কোন কথাই বলল না| অবশালোম অম্নোনকে ঘৃণা করতে লাগল কারণ অম্নোন তার বোন তামরকে ধর্ষণ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবশালোম অম্মোনকে ভালো মন্দ কিছুই বলল না, কারণ তার বোন তামরের সে সম্মান নষ্ট করাতে অবশালোম অম্মোনকে ঘৃণা করল৷