2 Samuel 13:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমপূর্ণ দু’বছর পরে আফরাহীমের নিকটস্থ বাল্‌-হাৎসোরে অবশালোমের ভেড়া পালের লোমকাটা হচ্ছিল; এবং অবশালোম সমস্ত রাজপুত্রকে দাওয়াত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুই বছর পর, ইফ্রয়িমের সীমানার কাছে বায়াল-হাৎসোরে যখন অবশালোমের মেষগুলির গা থেকে লোম ছাঁটা হচ্ছিল, সে রাজার সব ছেলেকে সেখানে আসার নিমন্ত্রণ জানিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্পূর্ণ দুই বৎসর পরে ইফ্রয়িমের নিকটস্থ বাল্‌-হাৎসোরে অবশালোমের মেষগুলির লোমকাটা হইল; এবং অবশালোম সমস্ত রাজপুত্রকে নিমন্ত্রণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সম্পূর্ণ দুই বৎসর পরে ইফ্রয়িমের নিকটস্থ বাল্‌-হাৎসোরে অবশালোমের মেষগুলির লোম কাটা হইল; এবং অবশালোম সমস্ত রাজপুত্রকে নিমন্ত্রণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর দু’বছর পর ইফ্রয়িমের সীমানার কাছে বাল-হাৎসোরে অবশালোমের ভেড়ার লোম কাটা হচ্ছিল। তখন অবশালোম রাজার সব ছেলেদের সেখানে যাবার নিমন্ত্রণ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর দু’বছর পর আফরাহীমের সীমানার কাছে বাল-হাৎসোরে অবশালোমের ভেড়ার লোম কাটা হচ্ছিল। তখন অবশালোম বাদশাহ্‌র সব ছেলেদের সেখানে যাবার দাওয়াত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুবছর পর ইফ্রয়িম শহরের কাছে বেলহাৎসোরে অবশালোমের মেষপালের লোমকাটার সময় অবশালোম সমস্ত রাজপুত্রকে এনে সেখানে নিমন্ত্রণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দু বছর পরে, অবশালোমের লোকরা তাদের মেষের গা থেকে পশম কাটতে বাল্-হাৎসোরে এলো| অবশালোম তা পর্যবেক্ষণ করার জন্য রাজার সব সন্তানদের ডাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরো দুই বছর পরে ইফ্রয়িমের কাছের বাল-হাৎসোরে অবশালোমের ভেড়াদের লোমকাটা হল এবং অবশালোম রাজার সব ছেলেকে নিমন্ত্রণ করল৷