2 Samuel 13:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবশালোম বাদশাহ্র কাছে এসে বললো, দেখুন, আপনার এই গোলামের ভেড়ার পালের লোমকাটা হচ্ছে; অতএব আরজ করি, বাদশাহ্ ও বাদশাহ্র গোলামেরা আপনার গোলামের সঙ্গে আগমন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশালোম রাজামশাই-এর কাছে গিয়ে বলল, “আপনার দাসের কাছে মেষের লোম ছাঁটার লোকেরা এসে গিয়েছে। রাজামশাই ও তাঁর কর্মচারীরা কি দয়া করে আমার সাথে যোগ দেবেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবশালোম রাজার নিকটে আসিয়া কহিল, দেখুন, আপনার এই দাসের মেষগুলির লোমকাটা হইতেছে; অতএব বিনয় করি, মহারাজ ও রাজার দাসগণ আপনার দাসের সঙ্গে আগমন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবশালোম রাজার নিকটে আসিয়া কহিল, দেখুন, আপনার এই দাসের মেষগুলির লোম কাটা হইতেছে; অতএব বিনয় করি, মহারাজ ও রাজার দাসগণ আপনার দাসের সঙ্গে আগমন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে রাজার কাছে গিয়ে বলল, “আপনার দাসের ভেড়ার লোম কাটা হচ্ছে। রাজা কি তাঁর কর্মচারীদের নিয়ে আমার কাছে আসবেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বাদশাহ্র কাছে গিয়ে বলল, “আপনার গোলামের ভেড়ার লোম কাটা হচ্ছে। বাদশাহ্ কি তাঁর কর্মচারীদের নিয়ে আমার কাছে আসবেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে রাজার কাছে গিয়ে বল, মহারাজ আপনার সেবকের মেষদের লোম কাটা হবে। এই উৎসবে মহারাজ স্বয়ং তাঁর পারিষদদের নিয়ে যোগ দিলে মহারাজ আপনার সেবক ধন্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম রাজার কাছে গিয়ে বলল, “আমার কিছু লোকরা আমার মেষগুলির গা থেকে লোম কাটতে আসছে| দয়া করে আপনার ভৃত্যদের সঙ্গে নিয়ে এসে দেখুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবশালোম রাজার কাছে এসে বলল, “দেখুন, আপনার এই দাসের ভেড়াদের লোমকাটা হচ্ছে; অতএব অনুরোধ করি, মহারাজ ও রাজার দাসেরা আপনার দাসের সঙ্গে আসুক৷”