2 Samuel 13:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অবশালোম বললো, যদি তা না হয়, তবে আমার ভাই অম্নোনকে আমাদের সঙ্গে যেতে দিন; বাদশাহ্ তাকে বললেন, সে কেন তোমার সঙ্গে যাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অবশালোম বলল, “আপনি যদি না যান, তবে অন্তত আমার ভাই অম্নোনকে আমাদের সঙ্গে যেতে দিন।” রাজামশাই তাকে জিজ্ঞাসা করলেন, “সে কেন তোমাদের সঙ্গে যাবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবশালোম কহিল, যদ্যপি তাহা না হয়, তবে আমার ভ্রাতা অম্নোনকে আমাদের সঙ্গে যাইতে দিউন; রাজা তাহাকে কহিলেন, সে কেন তোমার সঙ্গে যাইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অবশালোম কহিল, যদ্যপি তাহা না হয়, তবে আমার ভ্রাতা অম্নোনকে আমাদের সঙ্গে যাইতে দিউন; রাজা তাহাকে কহিলেন, সে কেন তোমার সঙ্গে যাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশালোম তখন রাজাকে বলল, “যদি আপনি না-ই যান তবে আমার ভাই অম্নোনকে আমাদের সংগে যেতে দিন।” রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “কেন সে তোমাদের সংগে যাবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশালোম তখন বাদশাহ্কে বলল, “যদি আপনি না-ই যান তবে আমার ভাই অম্নোনকে আমাদের সংগে যেতে দিন।” বাদশাহ্ তাকে জিজ্ঞাসা করলেন, “কেন সে তোমাদের সংগে যাবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশালোম তখন তাঁকে বললেন,ঠিক আছে, তা যদি না হয় তাহলে আমার বড় ভাই অমনোনকে আমাদের সাথে পাঠান। রাজা বললেন, সে কেন তোমার সঙ্গে যাবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম বলল, “যদি আপনি যেতে না চান তাহলে আমার ভাই অম্নোনকে আমার সঙ্গে যেতে দিন|” রাজা দায়ুদ অবশালোমকে জিজ্ঞাসা করলেন, “কেন সে তোমার সঙ্গে যাবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবশালোম বলল, “যদি তা না হয়, তবে আমার ভাই অম্মোনকে আমাদের সঙ্গে যেতে দিন,” রাজা তাকে বললেন, “সে কেন তোমার সঙ্গে যাবে?”