2 Samuel 13:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অবশালোম তাঁকে পীড়াপীড়ি করলে বাদশাহ্ অম্নোন ও তার সঙ্গে সমস্ত রাজপুত্রকে যেতে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যেহেতু অবশালোম তাঁকে পীড়াপীড়ি করল, তিনি অম্নোন ও অন্যান্য রাজার ছেলেদের তার সঙ্গে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অবশালোম তাঁহাকে পীড়াপীড়ি করিলে রাজা অম্নোনকে ও তাহার সহিত সমস্ত রাজপুত্রকে যাইতে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অবশালোম তাঁহাকে পীড়াপীড়ি করিলে রাজা অম্নোনকে ও তাহার সহিত সমস্ত রাজপুত্রকে যাইতে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু অবশালোম পীড়াপীড়ি করলে তিনি অম্নোনকে এবং তার সংগে সব রাজপুত্রদের পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু অবশালোম পীড়াপীড়ি করলে তিনি অম্নোনকে এবং তার সংগে সব রাজপুত্রদের পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু অবশালোম জিদ ধরে রইল। দাউদ তখন অমনোন ও অন্যান্য সমস্ত রাজকুমারকে তার সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন। অবশালোম রাজার উপযুক্ত ভোজসভার আয়োজন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবশালোম দায়ুদের কাছে অনুনয় করেই চলল| সব শেষে দায়ুদ, অম্নোন এবং রাজার অন্যান্য সন্তানদের অবশালোমের সঙ্গে যেতে দিতে রাজী হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অবশালোম তাঁকে জোর করলে রাজা অম্মোনকে তার সঙ্গে সব রাজপুত্রকে যেতে দিলেন৷